Wednesday, June 3, 2026

Char Dham Road: নিরাপত্তার প্রয়োজন, চারধাম সংযোগকারী রাস্তা চওড়া করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

চারধাম (Char Dham Road) সংযোগকারী রাস্তা চওড়া করা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছিল কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক। রাস্তার অন্য প্রান্তে নিয়ন্ত্রণরেখার কাছেই চিন তৈরি করছে হেলিপ্যাড। তাই নিরাপত্তার দিকে নজর রেখেই ওই রাস্তা চওড়া করার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এই আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

কেন রাস্তা চওড়া করা হবে, তার কারণ হিসাবে কেন্দ্র নিরাপত্তার প্রশ্নটি তুলেছিল। কেন্দ্রের যুক্তি মেনে মঙ্গলবার চারধাম সংযোগকারী রাস্তা ১০ মিটার চওড়া করতে অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। উত্তরাখণ্ডে (Uttarakhand) রাস্তা আরও চওড়া করার বিষয়ে সুপ্রিম কোর্টের আপত্তি করেছিল এনজিও ‘গ্রিন ডুন’। তাদের যুক্তি ছিল, পরিবেশ রক্ষার্থেই এই রাস্তা চওড়া করা উচিত হবে না। এনজিও-এর যুক্তি মাথায় রেখে পরিবেশ রক্ষার বিষয়টিও যাতে যথাযথভাবে দেখা হয় তার জন্য এদিন একটি কমিটি গঠন করার কথা বলেছেন বিচারপতিরা। চারধামের রাস্তা চওড়া করার সময় তা যথাসম্ভব পরিবেশ বান্ধবভাবে হচ্ছে কিনা তার দেখভাল করবে এই কমিটি। এই কমিটি প্রতি চার মাস অন্তর প্রকল্পের অগ্রগতি নিয়ে আদালতকে অবহিত করবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এ কে সিক্রি।

আরও পড়ুন-Parliament Winter Session 2021: উত্তপ্ত সংসদ চত্বর: সাংসদদের মিছিল, ধর্না

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সীমান্তের নিরাপত্তায় কৌশলগত প্রয়োজনে রাস্তা (Char Dham Road) তৈরি করতে হতে পারে। বিষয়টি অন্য পাহাড়ি-এলাকার সঙ্গে এক করে দেখলে হবে না।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...