Saturday, April 4, 2026

Katwa:বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিককে চুম্বন করেই গুলি প্রেমিকার

Date:

Share post:

প্রেমিককে দেখা করার জন্য নির্জন জায়গায় ডেকে পাঠিয়েছিলেন প্রেমিকা। দেখা হতেই বিয়ের কথা পাড়েন প্রেমিকা। কিন্তু সেই প্রস্তাব খারিজ করেন প্রেমিক। তাতেও একটুও রাগ না দেখিয়ে প্রেমিককে জড়িয়ে চুম্বন করেন প্রেমিকা। তারপরই ওয়ান শাটার বন্দুক থেকে চালিয়ে দেন গুলি।যদিও অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে  বুধবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পরই উধাও প্রমিকা। জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:Weather Report: দাপিয়ে ব্যাটিং শুরু শীতের, বঙ্গে আরও নামবে পারদ

পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ যুবকের নাম লালচাঁদ শেখ। কাটোয়া কেশিয়া মাঠপাড়ার বাসিন্দা তিনি। বছর বাইশের লালচাঁদ পেশায় রং মিস্ত্রি। গত ৩-৪ বছর যাবৎ স্থানীয় বাগানেপাড়ার বাসিন্দা এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। দুই পরিবারই সম্পর্কের কথা জানত। ইতিমধ্যেই কর্মসূত্রে ঝাড়খণ্ডে চলে যান তরুণী। সেই সময় যদিও দু’জনের যোগাযোগ ছিল। ফোনে কথা হত নিয়মিত। কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। তরুণীকে বিয়ে করতে চাইছিলেন না লালচাঁদ।

জানা গিয়েছে, দিন দু’য়েক আগেই ঝাড়খণ্ড থেকে কাটোয়া ফেরেন ওই তরুণী।বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ কাটোয়ার সার্কাস ময়দানের একটি নির্জন গলিতে লালচাঁদকে দেখা করতে ডেকে পাঠিয়েছিলেন তিনি।  কিছুক্ষণ তাঁদের কথাবার্তা হয়।দেখা হওয়ার পর প্রেমিকা তাঁকে চুম্বন করে বলেই দাবি যুবকের। ধূমপান করার ইচ্ছাপ্রকাশ করে তরুণী। সেই মতো সিগারেট কিনে আনতে বলে তাঁকে। কিনেও আনে লালচাঁদ। সিগারেট জ্বালানোর সময়ই বিপত্তি। কিছু বুঝে ওঠার আগেই তরুণীর তার পেটের কাছে গুলি চালায় বলেই অভিযোগ লালচাঁদের।

প্রেমিকের জ্যাকেট ফুটো করে পেট ঘেঁষে বেরিয়ে যায় সেই বুলেট। অল্পের জন্য বেঁচে যান লালচাঁদ। এদিকে সঙ্গে সঙ্গেই বেপাত্তা হয়ে যান প্রেমিকা। গুলির শব্দে চমকে ওঠেন আশেপাশের মানুষ। ঘটনাস্থলে আসতেই রক্তাক্ত অবস্থায় যুবককে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাটয়া থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় লালচাঁদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকে।ইতিমধ্যেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন লালচাঁদ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...