Friday, June 26, 2026

Weather Report: দাপিয়ে ব্যাটিং শুরু শীতের, বঙ্গে আরও নামবে পারদ

Date:

Share post:

বাংলায় শীত থাকে সাধারণত ১ মাস। শেষে কয়েক বছরের গড় ধরলে মূলত ডিসেম্বরের ১৫ তারিখ থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত শীতের দাপট থাকে। যা এ বছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:Omicron:রাজ্যে ওমিক্রনে আক্রান্ত বালক স্থিতিশীল, নয়া ভ্যারিয়েন্ট ঠেকাতে তৎপর স্বাস্থ্য দফতর

চলতি সপ্তাহের শুরু থেকেই ঠান্ডার আমেজ রয়েছে শহর কলকাতা সহ জেলাগুলিতে। আজ, বৃহস্পতিবার প্রধানত পরিষ্কার আকাশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। নিম্নচাপ কেটে গিয়েছে, ফলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল কলকাতা। বেলা যত বাড়বে আকাশ ততই পরিষ্কার হবে। রাতের দিকে কমবে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিন জেলার তাপমাত্রা আরও কমবে। হাওয়া অফিস জানিয়েছে, এভাবে চললে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কমবে। দার্জিলিংয়ে জাঁকিয়ে বসবে ঠান্ডা। খুব দ্রুত বরফ আবৃত পারে সান্দাকফু।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...