Saturday, April 4, 2026

সিধুর সঙ্গে এক ফ্রেমে ভাজ্জি, ‘সম্ভাবনাময় ছবি’তে বাড়ছে কংগ্রেস যোগের জল্পনা

Date:

Share post:

ক্রিকেটের ময়দানে তাঁর ঘূর্ণিতে কাবু হয়েছে তাবড় তাবড় ব্যাটসম্যান। এবার রাজনীতির ময়দানে সেই ঘূর্ণি দেখার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জল্পনা ঘুরছে এবার হয়তো ক্রিকেট ছেড়ে পুরোদমে রাজনীতির ময়দানে নামবেন স্পিনার হরভজন সিং(Harbhajan Singh)। এমনই জল্পনায় সম্প্রতি ঘি ঢাললেন আর এক দাপুটে ব্যাটসম্যান তথা পাঞ্জাব(Punjab) কংগ্রেসের(Congress) অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। বুধবার বিকেলে হরভজন সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, “উজ্জ্বল নক্ষত্র ভাজ্জির সঙ্গে সম্ভাবনাময় একটি ছবি”। ব্যাস! সিধুর এই টুইটের পরই জাতীয় রাজনীতিতে জল্পনা বাড়তে শুরু করেছে।

আগামী কয়েক মাসের মধ্যে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তবে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাব কংগ্রেস ফের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার বিষয়ে খুব একটা আত্মবিশ্বাসী নয়। এই পরিস্থিতিতে হরভজন সিংকে দলে আনতে পারলে পাঞ্জাব কংগ্রেস লাভবান হতে পারে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। ২২ গজের ময়দানে তাবড় তাবড় ব্যাটসম্যানকে ভেলকি দেখিয়েছেন হরভজন। এবার সেই ম্যাজিক রাজনীতির ময়দানে লাগাতে চাইছে কংগ্রেস। তবে তার কংগ্রেস যোগের জল্পনা রাজনীতির ময়দানে তীব্র হয়ে উঠলেও এ নিয়ে এখনো পর্যন্ত হ্যাঁ বা না কিছুই বলা হয়নি কংগ্রেস কিংবা ভাজ্জির তরফে। যদিও গত সপ্তাহেই এমন একটি খবর জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল। সেবার অবশ্য জল্পনা ছড়ায় হরভজন সিং এবং যুবরাজ সিং বিশ্বকাপজয়ী এই দুই ক্রিকেটার ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে একটি টুইটকে ঘিরে জল্পনা বাড়তে থাকে। তবে সে সম্ভাবনা এখন অতীত। এই পরিস্থিতিতে সিধু ও ভাজ্জির এক ফ্রেমে ছবি নয়া সম্ভাবনার দিকে ইঙ্গিত দিতে শুরু করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...