Thursday, June 25, 2026

KMC : কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির আর্জি খারিজ, কলকাতা পুরভোটে রাজ্য পুলিশেই আস্থা কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) বিজেপির করা কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাবি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হাই কোর্টের তরফ থেকে নির্বাচন পরিচালনার জন্য আস্থা রাখা হয়েছে রাজ্য পুলিশের উপরেই।

পুরভোটে প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর, এ কথা জানিয়ে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। এরই পাশাপাশি বলা হয়েছে, যে প্রার্থীরা নিরাপত্তহীনতার অভিযোগ করেছিলেন, তাঁদের নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ করবেন পুলিশ কমিশনার। অন্য কেউ অভিযোগ করলে প্রয়োজন বুঝে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশ কমিশনারকে।

আরও পড়ুন- Katwa:বিয়ের প্রস্তাব খারিজ, প্রেমিককে চুম্বন করেই গুলি প্রেমিকার

বৃহস্পতিবার কমিশন ও রাজ্য আদালতে জানায়, যে নিরাপত্তার আয়োজন করা হয়েছে পুরভোটের জন্য, তা যথেষ্ট। সেই আশ্বাসের উপর আস্থা রেখেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আদালত।
জানা গিয়েছে, ডিভিশন বেঞ্চে যাবে বিজেপি।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...