Monday, April 27, 2026

ক্রিসমাস পর ফের ২ দিনের গোয়া সফরে অভিষেক, যাবেন ত্রিপুরাতেও

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পর তৃণমূলের(TMC) নজরে এখন গোয়া। আসন্ন গোয়া(Goa) বিধানসভা নির্বাচনে(Assembly election) সরকার গড়তে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। চলতি মাসে দুবার সৈকত শহর ঘুরে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ডিসেম্বরের শেষ সপ্তাহে আবারো গোয়া সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এমনটাই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। এই সফরসূচিতে গোয়া থেকে ত্রিপুরাতেও যাওয়ার কথা রয়েছে অভিষেকের।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বড়দিনের উৎসবের মাঝেই ২৬ ডিসেম্বর গোয়া সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন ২৮ ডিসেম্বর পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরে গোয়ার একাধিক নেতৃত্ব তৃণমূলে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি গোয়ার দলীয় সংগঠনকে মজবুত করতে কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তবে আপাতত ভাবে ২৬ তারিখ দিনক্ষণ ঠিক হলেও পরবর্তী সময়ে এই তারিখ পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে। গোয়া সফর সেরে ত্রিপুরাতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও একাধিক কর্মসূচি করার কথা রয়েছে তাঁর। এরপর ৩০ ডিসেম্বর শহরে ফিরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:Pegasus: শীর্ষ আদালত তদন্ত কমিটি গঠন করেছে, রাজ্যকে আলাদা তদন্ত না করার নির্দেশ

উল্লেখ্য, ত্রিপুরাতে ভালো ফল করার পর তৃণমূল কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে গোয়ায় ক্ষমতা দখলের লক্ষ্যে। মমতার গোয়া সফরে তাঁর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি, গায়ক রেমো ফার্নান্ডেজ, আলেমাও চার্চিল-সহ বেশ কয়েকজন। গোয়ার মাটিতে সংগঠনকে মজবুত করার ভার দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে।

Related articles

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...