Tuesday, June 9, 2026

Abhishek Banerjee: পুরভোটে শেষদিনের প্রচারে দক্ষিণে অভিষেকের রোড শোতে জনজোয়ার

Date:

Share post:

উত্তরের পরে দক্ষিণ- নজিরবিহীন জনজোয়ার দেখল মহানগরী। বৃহস্পতিবার, উত্তর কলকাতার পর শুক্রবার, দক্ষিণ কলকাতার রাজপথে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থীদের সমর্থনে বালিগঞ্জ (Ballyganj) থেকে কালীঘাট (Kalighat) পর্যন্ত রোড শো করছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি প্রমুখ তৃণমূলের শীর্ষনেতারা। রয়েছেন দক্ষিণ কলকাতা তৃণমূলের প্রার্থীরা। মিছিলে পা মিলিয়েছেন দক্ষিণ কলকাতার তৃণমূলের প্রার্থীরা।

আরও পড়ুন- Pegasus: পেগাসাস নিয়ে নয়া সুপ্রিম নির্দেশ

রোড শো-তে (Road Show) তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল। চোখে পড়ার মতো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। রাস্তার দুধারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখার জন্য উপচে পড়ছে ভিড়। তাঁকে দেখে, তাঁর ছবি মোবাইল ফোন-বন্দি করতে চাইছেন অনুরাগীরা। রাস্তার ধারের বহুতলগুলির বারান্দা থেকে ছাদ- সব জায়গাতেই উৎসুক মানুষের ভিড়। তাঁদের দেখে কখনও হাত নাড়ছেন অভিষেক। বয়স্কদের দেখলে হাতজোড় করে জানাচ্ছেন বিনম্র শ্রদ্ধা। তাঁর এই মাটির কাছাকাছি থাকার মনোভাবেই আপ্লুত কলকাতা দক্ষিণের মানুষ।

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...