Saturday, March 14, 2026

প্রধানমন্ত্রী মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিল প্রতিবেশী ভুটান

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে(Narendra Modi) সর্বোচ্চ নাগরিক সম্মান দিল ভুটানের রাষ্ট্রপ্রধান জিগমে খেসার নামগেল ওয়াংচুক(jigme khesar namgyel wangchuck)। শুক্রবার ভুটানের তরফ থেকে এনগাদাগ পেলে গি খোরলো’ সম্মান প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে।

এই বিষয়ে মোদীকে শুভেচ্ছা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রীর অফিসের তরফে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লেখা হয়, ‘যথাযোগ্য! ভুটানের জনগণের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে অভিনন্দন।’ আরও লেখা হয়, ‘তিনি একজন মহান, আধ্যাত্মিক মানুষ। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে এই সম্মান উদযাপন করার জন্য মুখিয়ে আছি।’

আরও পড়ুন:প্রাথমিক শিক্ষায় ‘ভারত সেরা’ পশ্চিমবঙ্গ, ফের মমতা সরকারকে স্বীকৃতি কেন্দ্রের

উল্লেখ্য, ভারত ভুটানের বৃহত্তম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার এবং সেই দেশের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পে ভারত সহায়তা করে। যেমন, ১০২০ মেগাওয়াটের তালা জলবিদ্যুৎ প্রকল্প, পারো বিমানবন্দর, ভুটান ব্রডকাস্টিং স্টেশন। করোনাকালে ভুটান প্রথম এমন দেশ ছিল যেখানে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিড ভ্যাকসিন রফতানি করা হয়েছিল। নরেন্দ্র মোদী সরকার এই টিকা উপহার রূপে পাঠিয়েছিল ভুটানে। দেশটি উপহার হিসাবে ভারতের থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের দেড় লক্ষ ডোজ পেয়েছিল। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...