Friday, April 3, 2026

Breakfast sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল হার অব‍্যাহত এসসি ইস্টবঙ্গলের। শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারল মানোলো দিয়াজের দল। ম‍্যাচের ফলাফল ২-০। লাল-হলুদের প্রাক্তন ফুটবলার ভিপি সুহের প্রথম গোল করলেন। দ্বিতীয় গোল প্যাট্রিক ফ্লোটম্যানের।

২) চোট সারাতে এই মুহুর্তে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রয়েছেন রোহিত শর্মা। আর রিহ্যাব করার ফাঁকেই শিক্ষক হিসেবে দেখা গেল তাঁকে। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ক্লাস নিলেন ভারতের এই ওপেনার। শুক্রবার এই ছবি পোস্ট করল বিসিসিআই।

৩) ব্রিজে ভারত তথা শহরকে ফের গর্বিত করলেন সুমিত মুখোপাধ্যায় এবং দেবব্রত মজুমদারও। দু’জনেই কলকাতার মেট্রো রেলের কর্মী। এশিয়া এবং মধ্য-পূর্ব ব্রিজ প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে খেতাব জিতলেন তাঁরা।

৪) আইপিএলের নতুন দল লখনউ তাদের কোচ হিসেবে ঘোষণা করল অ্যান্ডি ফ্লাওয়ারের নাম। জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার এবং অধিনায়কের নাম বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। শুক্রবার সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা করা হল।

৫) ফের হকিতে ভারতের পাকিস্তান-বধ। শুক্রবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ৩-১ ব্যবধানে হারিয়ে দিল পাকিস্তানকে। গোটা ম্যাচে যে দাপটের সঙ্গে খেলেছে ভারতীয় দল।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...