Wednesday, June 24, 2026

Indian Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি শুরু বিরাটদের

Date:

Share post:

আসন্ন দক্ষিণ আফ্রিকা (South Africa) টেস্ট সিরিজের জন‍্য প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল(India Team)। শনিবারই ছিল তাদের প্রথম অনুশীলন। সেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই( BCCI)। জোহানেসবার্গের সুপারস্পোর্ট পার্কে অনুশীলন সারল টিম ইন্ডিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক বিরাট কোহলিকে ‘ফুটভলি’ খেলতে। ২৬ তারিখ থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ।

ভিডিওতে প্রথমে কোহলি, দ্রাবিড়কে দৌড়তে দেখা যাচ্ছে। এরপর তাঁরা শরীরচর্চা করেন। তারপরেই একে অপরের বিরুদ্ধে ফুটভলি খেলেন।”

এদিন কোহলি নিজেও একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছেন, “প্রথম সেশনের অনুশীলন শেষ।” সেই ছবিতে বিরাটের সঙ্গে দেখা যাচ্ছে উমেশ যাদব, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং চেতেশ্বর পুজারাকে।

আরও পড়ুন:কুস্তিগীরকে সপাটে চড় বিজেপি সাংসদের, ভাইরাল ভিডিও

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...