Friday, April 3, 2026

Kidambi Srikanth: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জয় কিদাম্বি শ্রীকান্তের

Date:

Share post:

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে (BWF World Badminton Championship) উঠেও শেষ রক্ষা হল না কিদাম্বি শ্রীকান্তের( Kidambi Srikanth)। ফাইনালে লোহ কিয়ান ইয়ুর( Loh Kean Yew) কাছে হেরে গেলেন তিনি। যার ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল শ্রীকান্তকে। ম‍্যাচের ফলাফল ১৫-২১, ২০-২২। তবে চ‍্যাম্পিয়ন না হলেও প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে অনন‍্য নজির গড়লেন শ্রীকান্ত।

 

ম্যাচের শুরুটা ভালই করেন শ্রীকান্ত। এক সময় ৯-৩ গেমে এগিয়ে ছিলেন। প্রথম গেমের বিরতিতে এগিয়ে ছিলেন ১১-৭ পয়েন্ট। তবে সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করেন লোহ। টানা আটটি পয়েন্ট জেতেন তিনি। যার ফলে ১৫-২১ শেষ হয় প্রথম গেম। তবে দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে বিভ্রান্ত করে মাঝেমাঝেই এগিয়ে যাচ্ছিলেন শ্রীকান্ত। তবে শেষ রক্ষা করতে পারেননি তিনি। যার ফলে ২০-২২ গেমে হেরে যান শ্রীকান্ত।

আরও পড়ুন:ফের বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের ম‍্যাচে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...