Tuesday, June 23, 2026

KMC Election: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া পুরভোট শান্তিপূর্ণ, জানাল কমিশন

Date:

Share post:

কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরভোট শান্তিতেই হয়েছে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। পাশাপাশি রবিবারের পুরভোটে তাদের কাছে কোনও বুথ দখলের অভিযোগ জমা পড়েনি বলেও স্পষ্ট করল কমিশন। পুলিশ-প্রশাসনের ভূমিকাতেও সন্তুষ্ট কমিশন। কমিশনের ঘোষণা, ভোট প্রক্রিয়া কোথাও বিন্দুমাত্র ব্যাহত হয়নি। তারা জানিয়েছে, কোথাও কোনও অচল সিসিটিভি ছিল না । গতকালই ডিএম-এর থেকে এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট নেওয়া হয় বলেও জানায় রাজ্য নির্বাচন কমিশন ।

কলকাতা পুরভোটে  ১৬৫৬ কেন্দ্রে, ৪৯৫৬ বুথে ভোট হয়েছে। কমিশন জানিয়েছে, দু’টি ‘বোমা জাতীয় দ্রব্য নিক্ষেপ’-এর ঘটনা ছাড়া মোটের উপর পুরভোট নির্বিঘ্নেই মিটেছে। নানা অভিযোগের ভিত্তিতে বিকেল পাঁচটা পর্যন্ত ১৯৫ জন গ্রেফতার হয়েছে বলেও জানায় নির্বাচন কমিশন। এ দিন মোটি ৪৫৩ টি অভিযোগ কমিশনের দফতরে জমা পড়েছে। ৫৫টি ইভিএম খারাপ হয়েছিল, তা ঠিক করে দেওয়া হয়েছে। কোথাও বুথ দখলের অভিযোগ পাওয়া যায়নি। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৫.৪১ শতাংশ ।

নির্বিঘ্নে ভোট করানোর জন্য কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের প্রশংসাও করেছে কমিশন। তারা জানিয়েছে, পুলিশ স্বাধীন ভাবে তাদের কাজ করেছে। সুষ্ঠু ভাবে ভোট করানোর জন্য কমিশন পুলিশকে যে নির্দেশ দিয়েছিল, তা পুলিশ পালন করেছে বলেও আজ জানিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বলেন, ‘‘পুলিশ ভাল কাজ করেছে। যেখানে যা অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখে তারা ব্যবস্থা নিয়েছে।’’

আরও পড়ুন- KMC Vote: ‘মুখ লুকোনোর জায়গা নেই, অস্তিত্ব সংকটে ভুগছে বিজেপি’: ফিরহাদ হাকিম

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...