Tuesday, June 23, 2026

বিজেপি প্রার্থী সজলের কীর্তি, হাসপাতালের রান্না বিরিয়ানি গেল অ্যাম্বুল্যান্সে চেপে!

Date:

Share post:

কলকাতার পুরভোটে ফের ন্যক্কারজনক ঘটনা ঘটালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। প্রথমে বহিরাগতদের ঢুকিয়ে জেএন রায় হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করতে গিয়ে ধরা পড়লেন। এরপর আরও অনৈতিক কাজ। রোগীদের জন্য বরাদ্দ অ্যাম্বুল্যান্সে করে বিরিয়ানি পাচার করতে গিয়ে ধরা পড়লেন। এবারও ধরলেন স্থানীয় বাসিন্দারা। জেএন রায় হাসপাতালকে সজল ঘোষ বিজেপির পার্টি অফিস বানিয়েছেন। ২৮ নম্বর ওয়ার্ডের সেন্টিমেন্ট এই পুরনো হাসপাতালে যেভাবে অনৈতিক কাজ চলছে, তাতে স্থানীয় মানুষের ধৈর্যের বাঁধ যে কোনওদিন ভেঙে পড়তে পারে।

পুর-ভোটকে কেন্দ্র করে জেএন রায় হাসপাতালকে শনিবার রাত থেকেই বিজেপির আখড়া বানিয়ে ছেড়েছেন সজল। রাতে বহিরাগতরা ঢুকে মাংস নিয়ে মোচ্ছব করেন বলে হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দারা অভিযোগ জানান। এরপর সকালে হাসপাতালের ছাদ দখল করে বিরিয়ানি রান্না করতে গিয়ে ধরা পড়েন বহিরাগতরা। তার কয়েক ঘন্টার মধ্যে সেই রান্না করা বিরিয়ানি অ্যাম্বুল্যান্সে করে পাঠাতে গিয়ে চালকসহ ধরা পড়ে গেল। সততা-নৈতিকতার ধ্বজাধারী বিজেপি প্রার্থীর মুখোশ খুলে দিলেন ২৮ নম্বরের বাসিন্দারাই।

আরও পড়ুন-Roopa Ganguly: আমি রাজ্য বিজেপির কেউ নই: পুরভোটের দিনে বিস্ফোরক রূপা

এলাকাবাসীদের প্রশ্ন…
এক, অ্যাম্বুল্যান্স রোগীদের জন্য। কোন কাণ্ডজ্ঞানে খাবার নিয়ে যাওয়া হয় অ্যাম্বুল্যান্সে?
দুই, অ্যাম্বুল্যান্স মানেই জীবানু থাকাটা স্বাভাবিক। সেই জীবানুবাহিত অ্যাম্বুল্যান্সে বিরিয়ানি? সেটা মানুষ খাবেন? হাসপাতাল পরিচালক হয়ে সজল এই অনৈতিক কাজটি করলেন কী করে?

৩. কোভিড সংক্রমণের সময়ে হাসপাতালে রান্না? ঘোর অনৈতিক, বেআইনি, অস্বাস্থ্যকর কাজ।

জেএন রায় হাসপাতালকে কেন্দ্র করে ২৮ নম্বরের বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...