Saturday, June 20, 2026

জেলার বিধায়কদের এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বিজেপির, আটকে দিল প্রশাসন

Date:

Share post:

পুরভোট চলছে কলকাতা(Kolkata)। জারি ১৪৪ ধারা। এমন দিনেই জেলার বিধায়কের শহরে এনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপির(BJP) বিরুদ্ধে। যদিও বিজেপির এই প্রচেষ্টা ব্যর্থ করল রাজ্য পুলিশ। রবিবার ভোট চলাকালীন এমএলএ হোস্টেলের(MLA hostel) উপস্থিত থাকা বিজেপি বিধায়ক বাইরে বের হতে দিল না কলকাতা পুলিশ। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিজেপি বিধায়করা। এ বিষয়ে রাজ্যপালের কাছে তারা অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সমস্ত বিজেপি বিধায়ককে বৈঠকের জন্য এদিন নিজের বাড়িতে ডেকেছিলেন পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে যোগ দিতে শনিবার এমএলএ হোস্টেলে এসে উঠেছিলেন ৮ বিধায়ক। সকালে তারা শুভেন্দু অধিকারীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে তাদের আটকায় পুলিশ। নির্বাচনের দিন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এমএলএ হোস্টেলের গেটে তালা দিয়ে দেওয়া হয়। ফলস্বরূপ বাইরে বের হতে পারেননি বিধায়করা। এ ঘটনায় হোস্টেলের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন ওই ৮ বিজেপি বিধায়ক। পাশাপাশি অন্যান্য বিধায়করা শুভেন্দু অধিকারীর বাড়িতে বৈঠকে যোগ দিলে অশান্তির আঁচ করে তার বাড়ির বাইরেও উপস্থিত থাকতে দেখা যায় প্রচুর পুলিশকে। তবে পুলিশের এহেন ব্যবহারে যারপরনাই ক্ষুব্ধ বিজেপি বিধায়করা। ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপালের কাছে এ বিষয়ে অভিযোগ জানানোর। বিধায়কের সঙ্গে বৈঠক সেরে সন্ধ্যায় বাড়ির বাইরে পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় শুভেন্দুকেও। পাশাপাশি নির্বাচন শেষ হওয়ার পর এমএলএ হোস্টেলের গেটের তালাও খুলে দেয় পুলিশ।

আরও পড়ুন:Suchetana: শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ: মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে বললেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা

এ ঘটনা প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুলিশ যদি এহেন পদক্ষেপ নিয়ে থাকে তাহলে তা অবশ্যই প্রশংসার যোগ্য। কারণ নির্বাচন চলাকালীন জেলা থেকে সমস্ত বিধায়করা কলকাতায় এসে জড়ো হওয়াটা স্বাভাবিকভাবেই সন্দেহজনক। ১৪৪ ধারা জারি করেছে শহরে। এই পরিস্থিতিতে জেলা থেকে এসে ওই বিধায়করা ভোটারদের প্রভাবিত করতে পারেন। ফলে পুলিশ যদি অশান্তি এড়াতে এমন পদক্ষেপ নিয়ে থাকে তবে তা অবশ্যই সাধুবাদযোগ্য। পাশাপাশি নির্বাচনের দিনেই কেন শুভেন্দু অধিকারী জেলার বিধায়কদের শহরের ডেকে পাঠালেন বৈঠকের জন্য, তা নিয়েও প্রশ্ন তোলা হয় তৃণমূলের তরফে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, কেন নির্বাচনের দিন জেলার বিজেপি বিধায়করা জড়ো হবেন। অসৎ উদ্দেশ্য নিয়েই এই জমায়েত হয়েছিল। প্রশাসনের উচিত বিষয়টি নিয়ে তদন্ত করার।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...