Saturday, April 4, 2026

মাদক জিহাদ পাকিস্তানের! গুজরাট উপকূলে ৪০০ কোটির হেরোইনসহ আটক পাক নৌকা

Date:

Share post:

ফের একবার ভারতের মাটিতে মাদক পাচারের ছক বানচাল হল পাকিস্তানের(Pakistan)। এদিন গুজরাট উপকূলে ৪০০ কোটি টাকার হেরোইন সহ ধরা পড়লো এক পাকিস্তানী নৌকা। নৌকায় উপস্থিত ছিল ৬ পাক নাগরিক। সোমবার এই তথ্য প্রকাশ এনেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রক(defence ministry)।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উপকূল রক্ষী বাহিনী এবং গুজরাট পুলিশের দুর্নীতি দমন শাখার যৌথ অভিযানে আল হুসেইনি নামের এক পাক নৌকো আটক হয়েছে গুজরাট উপকূল থেকে। এই নৌকো থেকে উদ্ধার হয়েছে ৭৭ কেজি হেরোইন। যার বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা। কী উদ্দেশ্যে এই মাদক বাহি নৌকো ভারত উপকূলে আনা হয়েছিল তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন:Sovon Chatterjee: পুরনির্বাচনে মুখ লোকালেন শোভন, জনরোষের আতঙ্কে দিলেন না ভোট

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে আধুনিক গোষ্ঠীর বন্দর থেকে একটি জাহাজ বোঝাই প্রায় ৩ হাজার কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিল দুজন। পরে জানা যায় আফগানিস্তান থেকে ‘পাউডার’ আমদানির নাম করে মাদক চোরাচালানে যুক্ত ছিলেন তাঁরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...