Thursday, June 25, 2026

করোনাকালেও পেট্রোপণ্য থেকে বিপুল আয় করেছে মোদি সরকার, অভিষেকের প্রশ্নে স্বীকার মন্ত্রীর

Date:

Share post:

করোনাজনিত পরিস্থিতির পূর্বে অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে এবং করোনা পরিস্থিতির পর অর্থাৎ ২০২০-২১ অর্থবর্ষে সরকার পেট্রোপণ্য থেকে কি পরিমান শুল্ক আদায় করেছে? নরেন্দ্র মোদি সরকার গত দু’বছর ধরে বারেবারে পেট্রোপণ্যের উপর শুল্ক চাপিয়ে আয় বৃদ্ধির পথে হেঁটেছে। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ও লোকসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর দেরিতে হলেও মোদি সরকারের হুশ ফিরেছে। যে কারণে ৩ নভেম্বর পেট্রোল-ডিজেলের উপর থেকে সামান্য পরিমাণে শুল্ক হ্রাস করেছে কেন্দ্র। শুল্ক হ্রাসের ফলে চলতি অর্থবছরে সরকার কি পরিমাণ রাজস্ব আয় করবে বলে মনে করছে? সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে মোদি সরকারের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, করোনা পরিস্থিতির আগে অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে সরকার পেট্রোপণ্য থেকে শুল্ক বাবদ ২ লাখ ২৩ হাজার ৫৭ কোটি টাকা আয় করেছে। পরের বছর অর্থাৎ করোনা মহামারিজনিত সময়ে সরকার পেট্রোপণ্য থেকে শুল্ক বাবদ আয় করেছে ৩ লাখ ৭২ হাজার ৯৭০ কোটি টাকা। মন্ত্রী আরও জানিয়েছেন, সম্প্রতি পেট্রোপণ্যের উপর শুল্ক কিছুটা হ্রাস করার ফলে সরকারের প্রস্তাবিত আয় হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। তবে এটা কোনও চূড়ান্ত হিসাব নয়। এই হিসাবের হেরফের হতে পারে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...