Thursday, June 25, 2026

খোঁজ মিলল ৫ দিন পর, রাজমিস্ত্রিদের সঙ্গেই পালিয়েছেন বালির দুই গৃহবধূ!

Date:

Share post:

বালি নিখোঁজ কাণ্ডের পাঁচদিন পর অবশেষে খোঁজ মিলল বাড়ির ২ বউ ও নাতির। পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদের ২ রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছেন অনন্যা কর্মকার ও রিয়া কর্মকার। সঙ্গে নিয়ে গিয়েছেন অনন্যার ৭ বছরের ছেলে আয়ুষকেও।

১৫ ডিসেম্বর শ্রীরামপুরে শীতের পোষাক কেনাকাটার করার জন্য বাড়ি থেকে বের হন বালির নিশ্চিন্দা থানার সাঁপুইপাড়া এলাকার বাসিন্দা কর্মকার পরিবারের ২ বউ। ৭ বছরের নাতি আয়ুশকে সঙ্গে নিয়েই বাড়ি থেকে বের হন বড় বউ অনন্যা কর্মকার ও ছোট বউ রিয়া কর্মকার। কিন্তু রাত গড়ালেও ফেরেননি তাঁরা। এর পর শুরু হয় খোঁজ। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তিন জনের হদিশ পাওয়া যায়নি। এর পর বালি থানার দ্বারস্থ হয় পরিবার।

তদন্তে নেমে পুলিশ ২ বধূর মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করা শুরু করে। এরপর বড় বউ অনন্যার মোবাইলের কললিস্ট ঘেঁটে একটি অচেনা নম্বর পায় পুলিশ। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার তরফে জানানো হয় সেটি সুভাষ নামে এক ব্যক্তির নম্বর। এরপর পেশায় রাজমিস্ত্রী সুভাষের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেখানে গিয়েও কোনও খোঁজ পাওয়া যায়নি সুভাষের। এরপর পুলিশ জানতে পারে, মাস ছয়েক আগে নিশ্চিন্দার কর্মকার বাড়ি সংস্কার করা হয়। পুরনো বাড়ি ভেঙে নতুন করে তৈরি করা হয়। সেইসময় বাড়িতে কাজ করতে এসেছিল সুভাষ ও শেখর নামে ২ রাজমিস্ত্রি। তখনই বাড়ির ২ বউয়ের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ হয় দু’জনের। ২ রাজমিস্ত্রির সঙ্গে ‘প্রণয়ের সম্পর্ক’ গড়ে ওঠে বাড়ির ২ বউয়ের। যদিও এবিষয়ে বাড়ির লোক মুখ খুলতে চায়নি।

আপাতত ২ বধূকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। তারা কোনও পাচারচক্রে পড়েছেন কি না তাও জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন- Operation Contro: মর্মান্তিক! বাঁ হাতের চিকিৎসায় বাদ গেল ডান হাত

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...