Thursday, June 25, 2026

Operation Contro: মর্মান্তিক! বাঁ হাতের চিকিৎসায় বাদ গেল ডান হাত

Date:

Share post:

চিকিৎসায় গাফিলতির ভয়ঙ্কর অভিযোগ। রোগীর ভাঙা বাঁ হাতের প্লেট খোলার পর তাঁর ডান হাত কেটে বাদ দিতে হল চিকিৎসককে। সুভাষ দাস (Subhas Das) নামে ওই রোগী খড়গপুর (Kharagpur) রেলওয়ের কর্মী। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য দফতর।

২০১৪ ফেব্রুয়ারিতে একটি দুর্ঘটনায় বাঁ হাত ভাঙে খড়গপুরের ঢেঁকিয়ার বাসিন্দা সুভাষ দাসের। অস্ত্রোপচারের পরে তার হাতে প্লেট বসানো হয়। ২০১৬-তে ফের চাকরিতে যোগ দেন সুভাষ। প্লেট বের করার জন্য চলতি বছরের ৬ নভেম্বর ওই চিকিৎসকের কাছে যান সুভাষ। তাঁর কথা মতো মেদিনীপুরের (Medinipur) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুভাষ। সেখানে ৬ ডিসেম্বর, অস্ত্রোপচারের সময় রোগীর ডান হাতে চ্যানেল করা হয়। হাতের অবস্থা খারাপ হয়ে যাওয়া তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়।

কলকাতায় ভর্তি হতে না পেরে গার্ডেন রিচে রেলওয়ে হাসপাতালে ভর্তি হন ওই রোগী। সেখানে আবার তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার (Kolkata) এক নার্সিংহোমে। সেখানেই ১১ ডিসেম্বর দুপুরে তাঁর ডান হাতের কবজি থেকে কেটে বাদ দেওয়া হয়।

এই ঘটনায়, ১২ ডিসেম্বর মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, গুড়গুড়িপাল থানা এবং মহকুমা শাসকের কাছে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা জানান, একটি অভিযোগ জমা পড়েছে। তদন্ত কমিটি তার তদন্ত শুরু করেছে। রিপোর্ট পেলে স্বাস্থ্য দফতরে জমা দেব। গুড়গুড়িপাল থানা সূত্রে খবর, অভিযোগের বিষয়টি স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। অসহায় সুভাষ দাসের মন্তব্য, সরকারি সাহায্য না পেলে, আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ নেই তাঁর।

আরও পড়ুন- ভালোবাসার রামধনু, কলকাতার যুবক বিয়ে করলেন হায়দরাবাদের প্রেমিককে

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...