Sunday, April 5, 2026

করোনা আক্রান্তদের জিনোম পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত দিল্লি সরকারের

Date:

Share post:

করোনা ভাইরাসের(Coronavirus) নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের(Omicron) দাপট গোটা বিশ্বে অব্যাহত | এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে আরও তৎপর হয়ে উঠল দিল্লি সরকার | করোনা আক্রান্ত ব্যক্তিদের জিনোমের পর্যায়ক্রমিক পরীক্ষার কথা ঘোষণা করেছেন দিল্লি(Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) | এবিষয়ে কেন্দ্রের কাছে অতিরিক্ত বুস্টারের জন্য আবেদনও জানিয়েছেন তিনি |

আগে এই ধারাবাহিক জিনোম পরীক্ষা কেবলমাত্র বিদেশ থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল | কিন্তু DDMA (Delhi Disaster Management Authority)-র বৈঠকে স্থির হয় সব কোভিড আক্রান্ত ব্যক্তিদের জন্যই এই জিনোম পরীক্ষা বাধ্যতামূলক | কোভিড এবং ওমিক্রনের দাপট দিন দিন বেড়ে চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে |

আরও পড়ুন:কয়লাখনির ছাড়পত্রে নারাজ ছত্তিশগড়, সোনিয়াকে চিঠি দিয়ে নালিশ রাজস্থানের মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ইতিমধ্যেই ২৪ ছাড়িয়েছে | এই পরিস্থিতিতে কপালে চিন্তায় ভাঁজ প্রশাসন থেকে স্বাস্থ্যকর্মী সকলেরই। এহেন সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী কোভিড আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে থাকার এবং সকলকে মাস্ক পরার কড়া নির্দেশ দিয়েছেন | সঙ্গে ওমিক্রন নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি তরফে। এদিকে কোভিড সংক্রমণ বেড়ে চলায় জনগণকে আরও ছ’মাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির কেজরিওয়াল সরকার |

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...