Friday, April 3, 2026

Labour Died:সেবক-রংপো রেল প্রকল্পে ফের বিপত্তি,কালিম্পংয়ে মৃত্যু ২ শ্রমিকের

Date:

Share post:

সেবক – রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের।মৃতরা হল সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও( ২৫) । ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের কালিখোলায় ।পুলিশ সূত্রে খবর, মৃতরা প্রত্যেকেই ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা। তবে এই ঘটনায় রেল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন:Winter: শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে উত্তরভারত, রাজধানীতে তাপমাত্রা ৩.১ ডিগ্রি

শ্রমিকেরা জানিয়েছেন, রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির জন্য মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক। এরপরই আচমকা উপর থেকে মাটি চাপা পড়ে যায়। অন্যান্য শ্রমিকরা কোনওমতে ওই দুজনকে উদ্ধার করেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। এরপর তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

খবর পাওয়ামাত্র রেল কর্তৃপক্ষ ও বরাত প্রাপ্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করেন কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা ও পুলিশ সুপার হরেকৃষ্ণ পাঁই। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, সিকিমকে রেলপথে জুড়তে সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় উত্তর-পূর্ব সীমান্ত রেল।২০২০ সালে ওই রেলপথ প্রক্লপের কাজ শুরু হয়। এই রেলপথ নির্মাণের ৭০ শতাংশে ১৪ টি টানেল-সহ দশটির বেশি সেতু রয়েছে। মোট ৪৪ কিলোমিটার রেলপথের মধ্যে ৪১ কিলোমিটার পশ্চিমবঙ্গ ও সাড়ে ৩ কিলোমিটার সিকিমের অধীনে রয়েছে। এই নির্মানের পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, গত ১৮ জুন মাসে টানেল নির্মাণের সময়  নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। এবার ওই প্রকল্পেই কাজ চলাকালীন মৃত্যু হল আরও দুই শ্রমিকের।

Related articles

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...