Friday, April 3, 2026

Jalpaiguri: শেষপর্যন্ত বানারহাট এলাকায় ফের ভালুকের খোঁজ মিলল

Date:

Share post:

একের পর ভালুক উদ্ধার এবং ভালুক-আতঙ্কের পর এবার আতঙ্ক ছড়াল দূরামারী এলাকায়। শেষপর্যন্ত বানারহাট (Jalpaiguri -Banarhat)এলাকায় ভালুকের (Bear) খোঁজ পাওয়া গিয়েছে।। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা আলশিয়ার মোড় এলাকায় এই ঘটনাকে ঘিরে রিতীমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, স্থানীয়রাই কালো একটি ছোট জন্তুকে জঙ্গলের দিকে ঢুকে পড়তে দেখে।আতঙ্কে বাঁশ ঝোপের ভেতরে থাকা ওই জন্তকে ঘিরে ফেলে তারা।অধিকাংশই অনুমান করেন, ওই জন্তুটি ভালুকের বাচ্চা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে।কিছু যুবক পুরো এলাকাটিকে ঘিরে ফেলেন। যাতে জন্তুটিকে কেউ উত্যক্ত করতে না পারে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়।
খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জানিয়ে দেন জন্তুটি ভালুক। প্রাথমিক চিকিৎসার পর লাভার জঙ্গলে ভালুকটিকে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।

কয়েকদিন আগে ভালুকের ভয়ে বন্ধ হয়ে গিয়েছিল জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ২০ নম্বর সেকশনের কাজ। রোজই তল্লাশি চালাচ্ছিলেন বনকর্মীরা। রাতে ডাক শোনা গেলেও এতদিন খোঁজ পাওয়া যায়নি ভালুকের। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। কয়েকদিন আগে সন্ধেয় দেখা গিয়েছিল ভালুকের মতো একটা কিছু।ভালুক খুঁজতে পরের দিন ওড়ানো হয়েছিল ড্রোন। কিন্তু ভালুকের খোঁজ মেলেনি।
চা বাগানের শ্রমিকদের একাংশ দাবি করেন, রাতেও শোনা গিয়েছে তার ডাক!সব মিলিয়ে এলাকায় জাঁকিয়ে বসেছিল আতঙ্ক। বন্ধ হয়ে গিয়েছিল জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ২০ নম্বর সেকশনের কাজ। শেষপর্যন্ত ভালুকের খোঁজ মেলায় স্বস্তিতে বাসিন্দারা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...