Friday, April 3, 2026

Firhad Hakim:‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়’, কলকাতা পুরভোটের জিতে দলনেত্রীকে কৃতজ্ঞতা জানালেন ববি

Date:

Share post:

পরীক্ষা শেষ। আজ ছিল রেজাল্ট আউট ।কলকাতা পুরভোটের ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূলের। ৮২ নম্বর ওয়ার্ড কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের।জয়ের পর ফিরহাদ (ববি) বলেন, ‘‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ মমতা’দির উন্নয়নের উপর ভরসা রেখেছেন। এই জয় মানুষের বিশ্বাসের জয়।’’

আরও পড়ুন:KMC Election:কলকাতা পুরসভা কার দখলে? আজ ভাগ্যনির্ধারণ

মঙ্গলবার কলকাতা পুরভোটের গণনার দিন সকালেই খোশমেজাজেই দেখা যায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আলিপুরের হেস্টিংস হাউস গণনাকেন্দ্রে দাঁড়িয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই হেরে বসে আছে বিরোধীরা। গণনার দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে গণনা কেন্দ্রে পৌঁছনোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। কিছুক্ষণ সেখানে কাটিয়ে বেরিয়ে যাওয়ার আগে ফিরহাদ বলেন , ”আমি মন্দিরে এসেছিলাম। সবসময় আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমার কাছে মন্দির।” তিরি আরও বলেন, সবাই আগে থেকেই যানেন যে চারিদিকে তৃণমূল কংগ্রেস জিতবে। ফলত খুব বেশি রেষারেষি নেই।


তিনি আরও বলেন যে বিরোধী দলের এজেন্টরা রয়েছেন তাদেরকেও তিনি জানিয়েছেন যেন তারা কোনও চিন্তা না করেন। পাশাপাশি কাউন্টিং যেন শান্তিপূর্ণ হয় সেই আহ্বান জানান। এদিকে, গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূল।  ইতিমধ্যে একাধিক ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা। বেশিরভাগ ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল।দিকে দিকে শুরু হয়েছে বিজয় কর্মীদের উৎসব। ইতিমধ্যেই একাধিক ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...