Saturday, June 20, 2026

Winter:শীতে জুবুথুবু রাজ্যবাসী, ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি

Date:

Share post:

শৈত্যপ্রবাহের জেরে ঠকঠক করে কাঁপছে গোটা রাজ্য। বুধবার পর্যন্ত ঠান্ডা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। সোমবারেই কলকাতার তাপমাত্রা একলাফে ১১ ডিগ্রিতে নেমেছিল। মঙ্গলবারও স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হাড়কাঁপানো ঠান্ডার আমেজ ভালোই উপভোগ করেছে রাজ্যবাসী। তবে এরইমধ্যে রাজ্যের ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে তারা।

আরও পড়ুন:Omicron :বড়দিনের জমায়েতে ভয়াবহ হয়ে উঠতে পারে ওমিক্রন, আমেরিকায় সতর্কবার্তা জারি

আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়া সোমবার নদিয়ার কল্যাণীতে তাপমাত্রা ছিল সব চেয়ে কম। এ দিন কল্যাণীতে তাপমাত্রা ছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের তীব্রতা আগের দিনের মতো না থাকলেও বুধবার ঠান্ডা বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে, বড়দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। সোমবার যে তাপমাত্রা ছিল বড়দিনের তাপমাত্রা তার থেকে ২-৩ ডিগ্রি কম থাকবে বলে মনে করা হচ্ছে।

Related articles

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...