Saturday, April 4, 2026

Coal Scam:কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রর ফের জামিনের আবেদন খারিজ

Date:

Share post:

কয়লাকাণ্ডে(Coal Scam) অভিযুক্ত অসুস্থ বিকাশ মিশ্রকে(Bikash Mishra) কল্যাণী অথবা দিল্লির এইমস হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক অবস্থা পরীক্ষার আবেদন নাকচ করল আদালত। বুধবার আসানসোলের বিশেষ আদালতে অসুস্থ বিকাশ মিশ্রকে পেশ করতে পারেননি সিবিআই(CBI) আধিকারিকরা। শেষমেশ বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।

আরও পড়ুন:প্রয়াত কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ প্রসেনজিৎ বর্মন

বিকাশ মিশ্রর আইনজীবী জানান,অসুস্থ থাকার দরুণ তাঁকে আদালতে হাজির করা যায়নি। কয়লা কাণ্ডের পরবর্তী শুনানি ৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। বর্তমানে কলকাতার এসএসকেএমে ভর্তি বিকাশ মিশ্র।

এদিন আদালতে সিবিআই আধিকারিকরা একাধিক হাসপাতাল থেকে বিকাশ মিশ্রর অসুস্থতার রিপোর্ট  পেশ করেন।  কলকাতার এসএসকেএম রিপোর্টে জানিয়েছে, বিকাশ লিভার সংক্রান্ত ও হেপাটাইটিস বি-এ ভুগছেন। আদালতের কাছে সিবিআই বিকাশ মিশ্রর শারীরিক অবস্থা জানতে কল্যাণী এইমস বা দিল্লির এইমসে পরীক্ষার আবেদন জানায়। কিন্তু আদালত ওই আবেদনে সাড়া না-দিয়ে বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দেয়। আজ মামলার শুনানি চলাকালীন বিকাশের শারীরিক অবস্থার যাবতীয় তথ্য আদালতে জানায় সিবিআই।ঠিক কী সমস্যার কারণে জেল থেকে তাঁকে ভরতি করা হয় হাসপাতালে? কেমন আছেন কয়লা পাচার কাণ্ডে ধৃত বিকাশ? তাঁর শারীরিক অবস্থা ঠিক কী? এহেন একাধিক প্রশ্নের উত্তর চেয়ে হাসপাতাল ও সংশোধনাগারে চিঠি পাঠিয়েছে সিবিআই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...