Monday, June 8, 2026

KMC Mayor: কলকাতা পুরসভায় মেয়র ফের ফিরহাদ হাকিম, একাধিক ডেপুটি মেয়র?

Date:

Share post:

কলকাতা পুরসভা নির্বাচনে রেকর্ড জয় তৃণমূলের। ১৪৪ টির মধ্যে ১৩৪ টি আসন পেয়েছে জোড়া ফুল শিবির। এমনকী, জয়ী ৩ নির্দল প্রার্থীও তৃণমূলে (TMC) যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু এবার মেয়র পদে কোনও মুখে রেখে প্রচার করেনি শাসকদল। বারবারই বলা হয়েছিল, ফল প্রকাশের পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, আগেরবারের মেয়র (Mayor) রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমকেই (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র করা হচ্ছে।

এর পাশাপাশি আরও চমক রয়েছে এবারের কলকাতা পুরবোর্ডে। সেখানে একাধিক ডেপুটি মেয়র থাকতে পারেন বলে সূত্রের খবর। দুজনের নাম ইতিমধ্যেই শোনা গিয়েছে। একজন দেবাশিস কুমার (Debashis Kumar), অন্যজন অতীন ঘোষ (Atin Ghosh)। মালা রায় (Mala Ray) হচ্ছেন চেয়ারপার্সন। তবে, ডেপুটি মেয়র পদে আরও মহিলা প্রার্থীদের আনা হতে পারে বলে সূত্রের খবর।

তৃণমূলের হেভিওয়েট নেতা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে পরিবর্তন হয়েছে কলকাতা পুরসভার। পুর পরিষেবার সুফল পেয়েছেন কলকাতাবাসী আর তারই ফল এবারের পুরভোটে পেয়েছে দল। সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। যেভাবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি ভোট-পূর্ব প্রতিশ্রুতি পালন করেছেন তাতে এবার কলকাতা পুরসভাতে তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন নাগরিকরা। তৃণমূলকে আশীর্বাদের ঝুলি উপুড় করে দিয়েছেন। তাঁদের সেই আস্থাটাই এখন কলকাতা পুরসভার কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণেই দায়িত্বশীল হাতে গুরুভার তুলে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও ভরসাযোগ্য প্রার্থীদের বসিয়ে পরিষেবার উন্নতি ঘটাতে চাইছেন মমতা।

আরও পড়ুন- KMC Election2021: পুরভোটে লম্বা সময় ব্যাট হাতে ক্রিজে টিকে থাকার রেকর্ড গড়লেন তিন মহিলা প্রার্থী

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...