Saturday, April 4, 2026

নর্থইস্ট ম‍্যাচের পারফরম্যান্স গোয়া ম‍্যাচেও ধরে রাখতে মরিয়া লিস্টোন কোলাসো

Date:

Share post:

পর পর চার ম‍্যাচে হারের পর মঙ্গলবার জয়ের রাস্তায় ফিরেছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। নর্থইস্ট ইউনাইটেডর ( Northeast United) বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে বাগান ব্রিগেড। আর এই ম‍্যাচে জয় পেয়ে খুশি বাগান ফুটবলাররা। নর্থইস্টের বিরুদ্ধে দুরন্ত গোল করেছেন লিস্টোন কোলোস। শুধু গোল নয় গোটা ম্যাচে অসাধারণ খেলে ম্যাচের সেরা হয়েছে লিস্টন কোলাসো। নিজের এই পারফরম্যান্স এফসি গোয়ার বিরুদ্ধে ধরে রাখতে চান বাগানের এই ফুটবলার। বুধবার এমনটাই জানালেন তিনি।

এদিন তিনি বলেন,” একটানা পয়েন্ট নষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়েছিল ড্রেসিংরুমে। আমরা সেটিকে অতিক্রম করেছি নর্থইস্ট ম্যাচে। নতুন কোচ নর্থইস্ট ম্যাচে কিছু স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। আমরা সেটির কিছুটা ব্যবহার করতে পেরেছি।”

নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার ও গোল করেও খুশি নন কোলাসো। তিনি বলেন, “আমি আমার প্রথম ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার সবুজ-মেরুণ জার্সির সতীর্থদের উৎসর্গ করতে চাই। যদিও, আমি একটি গোল করে কিংবা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে সন্তুষ্ট নই কারণ আমি এবং আমার দল, অসংখ্য গোলের সুযোগ মিস করেছে। আমরা আরও বেশি গোলে জিততে পারতাম। প্রতিপক্ষ দলও গোল করেছে। আমরা নিশ্চয়ই একটি পরিকল্পনা তৈরি করব এই সমস্যাগুলি দূর করার জন্য। এখন আমাদের লক্ষ্য হল এক একটি ম্যাচ ধরে চলা এবং প্লে অফস সুনিশ্চিত করা।”

আইএসএলে পরবর্তী প্রতিপক্ষ এফসি গোয়া। সেই ম্যাচ নিয়ে কোলাসো বলেন, “আমাদের হাতে কিছু সময় রয়েছে। এফসি গোয়া খুবই পুরোনো দল। আমাদের ওদের বিরুদ্ধে গোল করতে হবে। আমার পরিবারও ম্যাচটি দেখেছে। ওরাও চায় গোয়ার বিরুদ্ধে আমায় গোল করতে। আমি আমার সেরাটা দেব। আমায় গোল করতে হবে। রয় কৃষ্ণা, হুগো বৌমোস অনেক ভালো পাস দিচ্ছে। আমি ওদের সঙ্গে খেলাটা উপভোগ করছি।”

আরও পড়ুন:Abid Ali: খেলার মাঝেই বুকে ব‍্যথা, হাসপাতালে ভর্তি পাকিস্তান ক্রিকেটার আবিদ আলি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...