Saturday, June 20, 2026

Paliament: বিরোধীদের বিক্ষোভের জের! একদিন আগেই শেষ সংসদের শীতকালীন অধিবেশন

Date:

Share post:

বিরোধীদের বিক্ষোভের জের! একদিন আগেই শেষ হয়ে সংসদের শীতকালীন অধিবেশন। ২৩ ডিসেম্বর পর্যন্ত সংসদে শীতকালীন অধিবেশন চলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার একদিন আগেই স্থগিত হয়ে গেল অধিবেশন।এরই মধ্যে ডেরেক ও’ব্রায়েন সহ ১৩ জন সাসপেন্ডেড বিরোধী সাংসদ গান্ধী মূর্তির পাদদেশে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। সংসদের অধিবেশন মুলতুবি ঘোষণার পরেই বিরোধী সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হন।

আরও পড়ুন:Earthquake:সাতসকালেই কেঁপে উঠল কর্ণাটক, ভূকম্পনের মাত্রা ৩.৩

এবারের  বাদল অধিবেশন জুড়ে ছিল পেগাসাস বিতর্ক।ঠিক একই ভাবে শীতকালীন অধিবেশনেও পুরোমাত্রায় বিতর্ক জারি ছিল। যার জেরে সাসপেন্ড করা হয় বিরোধী দলের ১২ জন সাংসদকে। এরপর থেকেই গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন সাংসদরা। এরপরও লখিমপুর কাণ্ড, ব্যাঙ্ক বেসরকারিকরণ, মেয়েদের বিয়ের বয়স থেকে শুরু করে একাধিক ইস্যুতে কেন্দ্রের সঙ্গে বিরোধীতা করে বিরোধীরা। মঙ্গলবার সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও। এরপরই তিনিও সাসপেন্ডেড বিরোধীদের সঙ্গে যোগ দেন।

বাদল অধিবেশনের মতোই শীতকালীন অধিবেশন জুড়েও বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদের দুই সভা। লখিমপুর কাণ্ড-সহ একাধিক ইস্যুতে একের পর এক প্রশ্নবান ছুঁড়তে শুরু করে বিরোধীরা। এত বিক্ষোভের মধ্যেই গুরুত্বপূর্ণ বিলগুলি কিন্তু পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। মঙ্গলবার রাজ্যসভাতেও নির্বাচনী সংশোধনী বিল পাশ হয়েছে। তবে এবারের অন্যতম গুরুত্বপূর্ণ বিল, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়ি ২১ করার বিলটি বিরোধীদের বিক্ষোভের জন্য পর্যালোচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল।

মঙ্গলবার সাসপেনশন প্রত্যাহার এবং লখিমপুর কান্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির বরখাস্তের দাবিতে বিরোধীরা বিজয়চক পর্যন্ত মিছিল করে। সেই মিছিলে সাসপেন্ডেড ১২ জন সাংসদ ছাড়া অন্য সাংসদ ও নেতারাও ছিলেন। পা মেলান কংগ্রেসের রাহুল গান্ধী সহ অন্য বিরোধী নেতারাও।

প্রসঙ্গত, শীতকালীন অধিবেশন শুরুর দিনই কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করা হলে, বিরোধীরা বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরই ধ্বনি ভোটের মাধ্যমেই এই বিল পাশ করানো হয়। তখন থেকেই ইঙ্গিত মিলেছিল, বাদল অধিবেশনের মতোই শীতকালীন অধিবেশনেও জারি থাকবে বিরোধীদের বিরোধিতা।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...