Sunday, June 21, 2026

KMC: কলকাতা পুরসভার চেয়ারপার্সন হচ্ছেন মালা রায়

Date:

Share post:

কলকাতা পুরভোটে বিপুল জয় তৃণমূলের (Tmc)। সবুজ সুনামিতে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। দুই অঙ্ক পেরোতে পারিনি কোনও বিরোধী দল। উৎসবের মেজাজে এবার কলকাতা পুরসভার পদ বাছতে নেমেছে তৃণমূল। আর সূত্রের খবর, কলকাতা পুরসভার চেয়ারপার্সন হচ্ছেন মালা রায় (Mala Ray)।

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায় ১৯৯৫ থেকে ওই ওয়ার্ডের কাউন্সিলর। টানা ছবার জয়ী হলেন তিনি। বাম জমানাতেও তাঁকে কেউ হারাতে পারেননি। স্বচ্ছ ভাবমূর্তির মালা রায়ের এলাকায় জনসংযোগ অত্যন্ত ভালো। দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত তিনি। এর আগেও তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পারিষদ ছিলেন। সে কারণে পুরসভার কাজে তিনি অত্যন্ত দক্ষ।

এর পাশাপাশি নারীর ক্ষমতায়নে বরাবরই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলারা রাজনীতিতে বেশি করে যুক্ত হন চেয়েছেন তৃণমূল নেত্রী। সেখানে কলকাতা পুরসভার চেয়ারপার্সনের মতো গুরুত্বপূর্ণ পদে মালা রায়কে বসিয়ে ফের একবার সেই বার্তাই দিতে চান মমতা। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মালা রায়।

আরও পড়ুন:প্রয়াত কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ প্রসেনজিৎ বর্মন

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...