Sunday, May 10, 2026

India-SouthAfrica: ভারতের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে সমীহ প্রোটিয়া অধিনায়কের

Date:

Share post:

২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) টেস্ট সিরিজ। বক্সিং ডে-তে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নামছে বিরাট কোহলির( Virat Kohli) দল। তবে তার আগে বিরাট বাহিনীকে সমীহ দক্ষিণ আফ্রিকার ( South Africa) টেস্ট অধিনায়ক ডিন এলগারের (Dean Elgar)। এদিন তিনি বলেন, ভারতীয় বোলিং আক্রমণ সবসময়ই চিন্তায় বিষয়।

এদিন সাংবাদিক সম্মেলনে এলগার বলেন,” ভারতীয় দলে যশপ্রীত বুমরাহ রয়েছেন। বিশ্বমানের বোলার ও। ও এমন এক বোলার যে দক্ষিণ আফ্রিকার পরিবেশ খুব ভাল কাজে লাগাতে পারবে। কিন্তু আমরা শুধু এক জনকে নিয়ে চিন্তা করছি না। ভারত দল হিসেবে খুব শক্তিশালী। গত তিন-চার বছর ধরে ভারতীয় দল দারুণ ক্রিকেট খেলেছে। বিশেষ করে বিদেশের মাটিতে। আর এর বেশিরভাগ কৃতিত্ব ওদের বোলিং আক্রমণের। বিদেশের মাটিতে ভারতের বোলাররা দুরন্ত বল করছে। তাই ওরা এত সাফল্য পাচ্ছে।”

দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ২৯ বছরে এখনও পযর্ন্ত টেস্ট সিরিজ জয়ের মুখ দেখেনি ভারতীয় দল। সেই খরা কাটাতে মরিয়া বিরাট বাহিনী।

২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামবে বিরাট অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে ভারতের পূর্ণাঙ্গ তিনটি টেস্ট এবং তিনটি একদিনের সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

আরও পড়ুন:Atk Mohunbagan: ‘অনুশীলনের সময় পাইনি, শুধু নিজের কৌশল ঠিক করেছিলাম’, নতুন দায়িত্ব নিয়ে বললেন বাগানের হেডস‍্যার

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...