Saturday, April 4, 2026

Sc EastBengal: হায়দরাবাদ ম‍্যাচে পেরোসেভিচের না থাকা নিয়ে চিন্তিত নন লাল-হলুদ কোচ, বললেন দল তৈরি

Date:

Share post:

বৃহস্পতিবার আইএসএলের ( Isl) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি (Hyderabad Fc) চলতি আইএসএলে সাত সাতটি ম‍্যাচ হয়ে গেল, কিন্তু এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি মানোলো দিয়াজের দল। তবে হায়দরাবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ কোচ। বললেন, জয়ের লক্ষ‍্যে আমরা এই ম‍্যাচে নামব।

বৃহস্পতিবার লাল-হলুদের সামনে দুরন্ত ফর্মে থাকা হায়দরাবাদ। হায়দরাবাদ ম‍্যাচ নিয়ে দিয়াজ বলেন,”আমাদের লক্ষ্য হল প্রতিটা ম্যাচ জেতা, আর আমাদের মনোভাব একই থাকবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। আমরা জয়ের লক্ষ‍্যে নামব।”

চলতি আইএসএলে সাত ম্যাচে একটিও জয় নেই, কোথায় ভুল হচ্ছে লাল-হলুদ ব্রিগেডের? এই নিয়ে দিয়াজ বলেন,”যে সাতটা ম্যাচ আমরা খেলেছি, আমরা কিছু বাজে গোল খেয়েছি। সিদ্ধান্ত নেওয়াটা একেবারে ভালো হয়নি। এটি একটি প্রক্রিয়া আর আমরা প্রতিদিন সেটি নিয়ে কাজ করছি।”

শেষ ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে লাল কার্ড দেখেন ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ। দলের তারকা ফুটবলার হায়দরাবাদ ম‍্যাচে না থাকাটা দলের পক্ষে কী চিন্তার বিষয়? যদিও তা মানতে নারাজ দিয়াজ। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” আন্তোনিও পেরোসেভিচ দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।  যিনি নিয়মিত খেলে যাচ্ছ। কিন্তু আমাদের আরও খেলোয়াড় রয়েছে। তাই পেরোসেভিচের না থাকায় চিন্তিত নই। আমরা লড়াই করব।”

আরও পড়ুন:Ipl: আইপিএলে কেকেআরের প্রাক্তনীকে সহকারী কোচ করল লখনউ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...