Saturday, April 4, 2026

Bjp State Committee: বিজেপির রাজ্য কমিটিতে রদবদল: সরলেন সৌমিত্র-অগ্নিমিত্রা, কোনও কমিটিতে নেই সায়ন্তন-প্রতাপ

Date:

Share post:

প্রথমে বিধানসভা তারপর কলকাতা পুরসভা ভরাডুবির পর এবার রাজ্য কমিটি খোলনলচে বদলানোর রাস্তায় হাঁটল বিজেপি (Bjp)। নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যুব মোর্চার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল সৌমিত্র খাঁকে (Soumitra Khan)। মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) সরানো হল। দলের কোনও কমিটিতেই রাখা হল না সায়ন্তন বসু (Sayantan Basu), প্রতাপ বন্দোপাধ্যায়কে।

বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়েছে সৌমিত্র খাঁকে। তাঁর জায়গায় দায়িত্বে আনা হয়েছে ইন্দ্রনীল খাঁকে। দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন সৌমিত্র খাঁ। কখনও নেতৃত্বের বিরুদ্ধে, কখনও দলের বিরুদ্ধে কথা বলেছেন। কখনও আবার বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন তিনি। এবার তাঁকে পদ থেকে সরালো গেরুয়া শিবির।

বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর পদ হারিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর জায়গায় এসেছেন তনুজা চক্রবর্তী।

বদল হয়েছে লকেট চট্টোপাধ্যায়ের পদেও। তাঁকে সহ-সভাপতি থেকে করা হয়েছে সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হয়েছেন অগ্নিমিত্রা পালও। কিন্তু সহ-সভাপতি বা মহিলা মোর্চার সভানেত্রীর মতো দায়িত্ব থেকে সরিয়ে এঁদের শুধুমাত্র সাধারণ সম্পাদক করে রাখা হয়েছে।

তবে কোথাও কোনও দায়িত্বে রাখা হয়নি সায়ন্তন বসুকে। বিজেপি সূত্রঃ খবর, দুটো লবির অপছন্দের তালিকায় ছিলেন সায়ন্তন। একইসঙ্গে নয়া কমিটিতে কোথাও নাম নেই প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। ইদানীং অনেকক্ষেত্রেই দলের হয়ে কথা বলছিলেন তিনি। তাহলে তাঁর উপর কোপ কেন? উঠছে প্রশ্ন।

কিছুদিন আগেই বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, নতুন রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। কিন্তু এখনও দিলীপ ঘোষের (Dilip Ghosh) লোকেরা রয়েছে। তাঁরা ‘বদমাইশি’ করছে বলেও ভোটের দিন মন্তব্য করেছিলেন রূপা। দলের মধ্যে থেকেই কামিনী-কাঞ্চনের বিনিময়ে নির্বাচনের প্রার্থী করার অভিযোগ উঠেছে। এরপরে ঘোষিত হল বিজেপির নয়া রাজ্য কমিটি। সূত্রের খবর, সেখানে স্থান পেয়েছেন সুকান্ত ঘনিষ্ঠরা। এমনকী, বিজেপি সূত্রের খবর, এখানে শুভেন্দু অধিকারীর প্রভাবও কাজ করেছে। বাংলায় পরপর নির্বাচনে ভরাডুবি পরে পর্যালোচনায় বসে বিজেপি। আর সেখানেই কাটাছেঁড়ায় উঠে এসেছে বিভিন্ন কারণ। নতুন লবির বিষ নজরে পড়েছিলেন অনেকেই। শীর্ষ নেতৃত্বের গাফিলতি ঢাকতেই কয়েকজনকে বলি করা হল কি না তা নিয়েই জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন- DURGAPUJO: দুর্গাপুজোকে হেরিটেজ তকমা ইউনেস্কোর, স্বাগত জানিয়ে পথে নামল কলকাতা

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...