Saturday, May 30, 2026

UNICEF P​hoto of The Year 2021: প্রথম স্থানে বাংলার সুপ্রতিম, দ্বিতীয় সৌরভ

Date:

Share post:

ভারতের জয়জয়কার ইউনিসেফের ফটো অফ দ্য ইয়ার (UNICEF ​​Photo of The Year 2021) প্রতিযোগিতায়। ২০০০ সাল থেকে প্রতি বছর ইউনিসেফ জার্মানি “ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার পুরষ্কার” প্রদান করেছে ফটো এবং ফটো সিরিজের ওপর। যা বিশ্বব্যাপী শিশুদের ব্যক্তিত্ব এবং জীবনযাত্রার অবস্থাকে অসামান্যভাবে তুলে ধরে। এবারও তার অন্যথা হয়নি। ইউনিসেফের ফটো অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছেন ভারতীয় ফটোগ্রাফাররাই। প্রথম স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের সুপ্রতিম ভট্টাচার্য (Supratim Bhattacharjee)। দ্বিতীয় স্থানে সৌরভ দাস (Sourav Das)। এবং তৃতীয় বিজয়ী হলেন ইরাকি কুর্দ ইউনেস মহম্মদ (Iraqi Kurd Younes Mohammad)।

ভারতীয় ফটোগ্রাফার সুপ্রতিম ভট্টাচার্যের (Supratim Bhattacharjee) ছবি ইউনিসেফের বছরের সেরা ছবি। সুন্দরবনের একটি মেয়ের ছবি নিয়ে প্রতিযোগিতায় জিতেছেন সুপ্রতিম। মেয়েটির বাড়ি মারাত্মক ঘূর্ণিঝড় এবং বন্যায় ধ্বংস হয়ে গিয়েছে।

আরও পড়ুন-যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করবে রাশিয়ার এস-৪০০ মিসাইল, মোতায়েন পাঞ্জাব সীমান্তে

সুপ্রতিম ভট্টাচার্য বারুইপুরের বাসিন্দা। তাঁর জন্ম ১৯৮৩ সালে। ঘূর্ণিঝড়ের পরেরদিন সুপ্রতিম যখন ছবি তোলার জন্য এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন ঠিক সেই সময় এগারো বছর বয়সী পল্লবী পাড়ুয়াকে তিনি দেখেন। ছবি তোলেন। সুপ্রতিম বলেন, ঝড়ে মেয়েটির চায়ের দোকান এবং নামখানা দ্বীপে তাদের বাড়ি ভেসে গিয়েছে। সুপ্রতিম জানান, “ঝড় মেয়েটির বাড়ি-ঘর তছনছ করে দিলেও তার মুখে রাগ স্পষ্ট। তার শক্তিশালী মুখ আমাকে তার ছবি তুলতে বাধ্য করেছে।”

ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার-এ (UNICEF ​​Photo of The Year 2021) ভারতীয় ফটোগ্রাফার সৌরভ দাস (Sourav Das) রয়েছে দ্বিতীয় স্থানে। জামুরিয়ার দরিদ্র শিশুদের অভিনব পন্থায় শিক্ষা দিয়ে খ্যাতি অর্জন করেছেন “রাস্তার মাস্টার” দ্বীপ নারায়ণ নায়েক। সেই ছবি তুলেই ইউনিসেফের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ দাস।

সৌরভ দাসের ছবি

তৃতীয় বিজয়ী হলেন ইরাকি কুর্দ ইউনেস মহম্মদ (Iraqi Kurd Younes Mohammad)। তিনি ইরাকের ইরবিলের বাসিন্দা।

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...