Saturday, April 4, 2026

‘নম্বর দেওয়া, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্রুটি থেকে গিয়েছে’, হাইকোর্টে ভুল স্বীকার প্রাথমিক শিক্ষা পর্ষদের

Date:

Share post:

‘নম্বর দেওয়া ও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে গিয়েছে’। টেট মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ভুল স্বীকার প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education)।

আরও পড়ুন-পুরভোটে বিজেপির কলঙ্কের হার, তথাগতর বিস্ফোরণ, অসৎ আর লম্পটদের না সরালে এটাই হবে

টেট মামলায় হাইকোর্টে ভুল স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশ্ন ভুল মামলায় পুনর্মূল্যায়নে ত্রুটি স্বীকার করল পর্ষদ। উল্লেখ্য, গত সোমবার ২০ ডিসেম্বর প্রাইমারি টেটে (Primary TET) ৭৩৮ জনের নিয়োগের (Recruitment) নাম প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education)। ২০১৪ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্ন ছিল। তার প্রেক্ষিতেই হাইকোর্ট পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন-UNICEF P​hoto of The Year 2021: প্রথম স্থানে বাংলার সুপ্রতিম, দ্বিতীয় সৌরভ

ডিসেম্বরেও নিয়োগের দাবিতে সল্টলেকে (Saltlake) টেট উত্তীর্ণদের বিক্ষোভ চলে। একাধিককে আটক করে পুলিশ। আগেও নিয়োগের দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন টেট উত্তীর্ণরা। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) জানিয়েছিলেন, ‘যাঁরা যোগ্য তাঁরা চাকরি পাবে। স্বচ্ছভাবে নিয়োগ হবে।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...