Tuesday, June 23, 2026

লুধিয়ানা আদালতে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, আহত ৪ জন

Date:

Share post:

দিল্লির পর এবার পাঞ্জাবের(Punjab) লুধিয়ানা জেলা আদালত(Ludhiana district Court) চত্বরে ভয়াবহ বিস্ফোরণের(Blust) ঘটনা ঘটলো। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাচ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত ২জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে, আহত ৪ জন। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও লুধিয়ানা জেলা আদালতে সরকারি কাজকর্ম শুরু হয়েছিল। তখনই হঠাৎ আদালতের তৃতীয় তলে ভয়াবহ বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বিল্ডিংগুলোর কাচ গুড়ো হয়ে যায়। বিস্ফোরণের ফলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আদালতের তৃতীয় তল। যদিও কিভাবে এই বিস্ফোরণ ঘটল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তদন্তকারী দল। এদিকে এই দুর্ঘটনার পর ইতিমধ্যেই গোটা জেলায় হাইঅ্যালার্ট(High Alart) জারি করা হয়েছে পুলিশের তরফে। দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৪ জন।

আরও পড়ুন:TMC Meeting: আজই কলকাতা পুরসভার মেয়রের নামের আনুষ্ঠানিক ঘোষণা

উল্লেখ্য, গত মাসেই দিলে রোহিণী আদালতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছিল আদালত চত্বরে মানুষের নিরাপত্তা নিয়ে। একটি টিনের বাক্স সেই বিস্ফোরণের ঘটনা ঘটে যার ভেতরে পাওয়া গিয়েছিল সাদা রঙের কিছু পাউডার। তবে সেই বিস্ফোরণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মাস কাটতে না কাটতেই ফের একবার আদালত চত্বরে ঘটল বিস্ফোরণ। এবারের ঘটনাস্থল পাঞ্জাবের লুধিয়ানা।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...