Wednesday, April 29, 2026

India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে বুমরাহ, শামিদের বিশেষ উপদেশ ভারতের প্রাক্তন বোলিং কোচের

Date:

Share post:

২৬ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকা( South Africa) মাটিতে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে ভারতের ( India) বোলারদের বিশেষ উপদেশ দিলেন যশপ্রীত বুমরাহদের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। দীর্ঘ সময় বুমরাহদের কোচিং করিয়েছেন অরুণ। তিনি জানেন বুমরাহ,শামিদের ক্ষমতা। তাই এদিন এক সাক্ষাৎকারে ভারতীয় দলকে উপদেশ দিলেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ বলেন, ” দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে জায়গা দেওয়া যাবে না। নৃশংস হয়ে উঠতে হবে। আমি বার বার বোলারদের বলেছি সব সময় উইকেট নেওয়ার দিকে যেতে হবে না। সঠিক জায়গায় বল করতে হবে। বিপক্ষকে চাপে ফেলার দুটো পদ্ধতি রয়েছে। এক হচ্ছে উইকেট নেওয়া, অন্যটি হচ্ছে রান না দেওয়া। উইকেট নিতে না পারলে রান আটকে দিতে হবে। এর মাঝে দুটো উইকেট নিতে পারলেই বিপক্ষ চাপে পড়ে যাবে। আমার মনে হয় এটাই জেতার মূল মন্ত্র, এটাই মেনে চলা উচিত ভারতীয় বোলারদের।

২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামবে বিরাট অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে ভারতের পূর্ণাঙ্গ তিনটি টেস্ট এবং তিনটি একদিনের সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

আরও পড়ুন:IPL: ফেব্রুয়ারিতে হতে চলেছে আইপিএলের মেগা নিলাম, জানালেন বিসিসিআইয়ের এক কর্তা

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...