Thursday, June 25, 2026

IPL: ফেব্রুয়ারিতে হতে চলেছে আইপিএলের মেগা নিলাম, জানালেন বিসিসিআইয়ের এক কর্তা

Date:

Share post:

২০২২ সাল থেকে হতে চলেছে ১০ দলের আইপিএল ( IPL) । আর সূত্রের খবর আগামী বছর ফেব্রুয়ারির ৭ ও ৮ তারিখে বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। এমনটা জানাল বিসিসিআইয়ের এক কর্তা।

আইপিএলের এই মেগা নিলাম নিয়ে বিসিসিআইয়ের সেই কর্তা বলেন,” যদি করোনা পরিস্থিতি খারাপ না হয়, আমরা মেগা নিলাম ভারতে আয়োজন করব। দুই দিনের এই ইভেন্ট আয়োজিত হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি, এবং অন্যান্য বছরের মত, আমরা বেঙ্গালুরুতে তা আয়োজন করতে চাই। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।”

আইপিএলে দুই নয়া দল, লখনউ ও আহমেদাবাদের অন্তর্ভুক্তির জেরে আয়োজিত হবে এই মেগা নিলাম। ইতিমধ্যেই আট পুরোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। শুধু বিসিসিআইয়ের ছাড়পত্র মিললে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি নিজেদের খেলোয়াড়দের নাম প্রকাশ করবে।

আরও পড়ুন:Dilip Vengsarkar: বিরাট-সৌরভ প্রসঙ্গে মুখ খুললেন ভেঙ্গসরকার, সৌরভের অবস্থানে অসন্তোষ প্রকাশ করলেন তিনি

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...