Friday, June 26, 2026

Explosive Recover: বড়দিনের উৎসবের মরসুমেই রাজারহাটে উদ্ধার বিস্ফোরক-অস্ত্র, গ্রেফতার ২

Date:

Share post:

উৎসবের মরসুমে কোথাও যাতে কোনও নাশকতামূলক কাজ না ঘটে সেদিকে কড়া নজর রাজ্য প্রশাসনের। সূত্রের খবর, বৃহস্পতিবার, রাজারহাটে (Rajarhat) এসটিএফের অভিযানে ১৩ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে কার্বাইন, ৯ এমএম পিস্তল-সহ অস্ত্র। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিনে বিকেল চারটে নাগাদ সাপুরজি আবাসনের বাসস্ট্যান্ডে অভিযান চালায় রাজ্য পুলিশের STF। কিছুদিন আগে ওই আবাসনেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়। বাসস্ট্যান্ড (Bus Stand) থেকে বিস্ফোরক ও অস্ত্র-সহ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া ১৩ কেজি বিস্ফোরকের ধরনের তা জানার চেষ্টা চালানো হচ্ছে। ধৃতদের জেরা করে, কী উদ্দেশ্যে, কোথায় এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে এসটিএফ। একই সঙ্গে এতে আর কে বা কারা জড়িত তাও জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন:Hoogli: হুগলিতে পূর্ত কর্মাধ্যক্ষই সান্তাক্লজ! খুশি আট থেকে আশি

Related articles

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...