Friday, June 26, 2026

Hoogli: হুগলিতে পূর্ত কর্মাধ্যক্ষই সান্তাক্লজ! খুশি আট থেকে আশি

Date:

Share post:

সুমন করাতি: বড়দিনের আগেই সান্তা সেজে কেক হাতে পথশিশুদের কাছে হাজির হুগলি (Hoogli) জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukharjee)। মাঝে আর একদিন। তারপরেই বড়দিন। আর বড়দিন মানেই কেক, উপহার। তবে, রেল স্টেশনে থাকা পথশিশুদের কাছে কেক খেয়ে এই উৎসব পালন করা স্বপ্ন। তাই সেই সব মানুষদের স্বপ্ন সফল করতে একবারে সান্তাক্লজ (Santa Claus) সেজে হাজির হলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।

বড়দিনের আগে প্রত্যেক রাতে কখনও গোবরা রেলস্টেশন, তো কখনও ডানকুনি রেল স্টেশন- সান্তা সেজে ঘুরে ঘুরে পথশিশুদের হাতে কেক ও বড়দের হাতে কম্বল তুলে দিলেন সুবীর মুখোপাধ্যায়। বড়দিনের আগে হঠাৎ এই উপহার পেয়ে খুশি স্টেশনে রাত কাটানো শিশু থেকে বৃদ্ধ। এই বিষয়ে সুবীর জানান, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) সৈনিক। সারা বছর সমস্ত উৎসব থেকে যে কোনো সমস্যায় মানুষের পাশে থাকেন। আর সামনেই বড়দিনের কথা মাথায় রেখে মানুষের মুখে হাসি ফোটাতে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন:২৬ জানুয়ারি ও ১৫ অগাস্ট স্বাধীনতা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...