Wednesday, April 8, 2026

Firhad Hakim: ‘মৃত্যু পর্যন্ত এই বিশ্বাস রাখব’, ফের মেয়র হয়ে বললেন ফিরহাদ 

Date:

Share post:

কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে পথচলার সঙ্গী এবং এবারের পুরভোটে ফের একবার জয় হাসিল করা ফিরহাদ হাকিমের (Firhad Hakim ) উপরই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর মেয়র হয়ে ফিরহাদ হাকিম বললেন, নেত্রীই আরও একবার তাঁর উপর আস্থা রেখেছেন তাঁর উপর, আর সেই বিশ্বাসের মর্যাদা দিতে তিনি জীবন দিতেও পিছপা হবেন না। তিনি আরও বলেন , দলনেত্রী যে পথ দেখিয়েছেন, যেভাবে কলকাতার উন্নয়নকে বাস্তবায়িত করাই হবে লক্ষ্য।

আরও পড়ুন- Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর চুরি যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১

বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্র নিবাস হলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে কলকাতা কর্পোরেশনের দলনেতা হিসেবে ঘোষণা করেন। এর পরেই গোটা হলে হাততালির ঝড় বয়ে যায়। সঙ্গে কর্পোরেশন পরিচালনার জন্য পুরো টিমের নামও বলে দেন। ফিরহাদ বললেন, নেত্রীর নির্দেশমতো ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায়ের সঙ্গে বৈঠকে বসবেন শপথ গ্রহণ অনুষ্ঠান কবে কীভাবে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, যত দ্রুত সম্ভব শপথ গ্রহণ অনুষ্ঠান সেরে ফেলতে হবে। সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। নিজে রাস্তায় নেমে কাজ করেন। তাঁর চালু করা প্রতি শনিবারের ‘টক টু মেয়র’ কলকাতাবাসীকে আশ্বস্ত করেছে তাঁদের যে কোনও সমস্যা তাঁরা সরাসরি মেয়রকে জানাতে পারেন। এবং তৎক্ষণাৎ সমাধানও হয়। সব মিলিয়ে আগামী পাঁচ বছর দলের ইস্তাহার অনুযায়ী দশদিগন্তের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবে কলকাতা কর্পোরেশনের নতুন পুরবোর্ড— বলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, কলকাতার উন্নয়ন হবে দশদিগন্তে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...