Sunday, June 28, 2026

India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে ভালো খেলার ক্ষমতা রয়েছে ভারতীয় দলের, বললেন পুজারা

Date:

Share post:

২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিন আফ্রিকা ( India- South Africa) টেস্ট সিরিজ। প্রোটিয়াদের ঘরের মাঠে এখনও সিরিজ জিতে ফিরতে পারেনি ভারতীয় দল। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে জয়ের ব‍্যাপারের আশাবাদী ভারতীয় ব‍্যাটার চেতেশ্বর পুজারা(cheteshwar pujara)। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলার মতো ক্ষমতা রয়েছে টিম ইন্ডিয়ার।

এদিন বিসিসিআই টিভিতে পুজারা বলেন,” সফরকারী দল হিসেবে আপনি খেলতে গেলে যে গতি, বাউন্স, বলের নড়াচড়া থাকবে, এটা মেনে নিতেই হবে। ভারতের বাইরে যে কোনও দেশে জোরে বোলারদের খেলা অন্য রকম একটা চ্যালেঞ্জ। এই দল সেটা জানে এবং আমাদের ব্যাটিং লাইন-আপে অনেক ভারসাম্য রয়েছে। আশা করা যায় সেটা আমরা সামলাতে পারব। যে প্রস্তুতি হয়েছে, তাতে ভাল খেলার ব্যাপারে আমরা আশাবাদী।”

এরপাশাপাশি পুজারা বলেন,” দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারই আগে দক্ষিণ আফ্রিকায় খেলেছে। ফলে প্রস্তুতির দিক থেকে যাবতীয় অভিজ্ঞতা রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার এটা ঘরের মাঠ, ওরা আরও ভাল চেনে। ওদের বোলিং লাইন-আপও অন্যতম সেরা।”

আরও পড়ুন:Abid Ali: হৃদরোগে আক্রান্ত আবিদ আলি, বসল স্টেন্ট

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...