Wednesday, June 24, 2026

গুজরাটে কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৪

Date:

Share post:

কেমিক্যাল ফ্যাক্টরিতে(Camical factory) ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে গুজরাটে প্রাণ গেল চারজনের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujrat) ভদোদরা শহরের মাকারপুরা জিআইডিসি এলাকায়। কেমিক্যাল ফ্যাক্টরির বয়লার ফেটে(Boiler blast) দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিনও ওই কেমিক্যাল ফ্যাক্টরি তে সকাল থেকে কাজ শুরু হয়েছিল। তখনই হঠাৎ ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বাড়ির কাজ ভেঙে যায়। বিস্ফোরণের পাশাপাশি অগ্নিকাণ্ডের জেরে কারখানায় কর্মরত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত এখনো পর্যন্ত ১০ জন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। চেষ্টা চলছে আগুন নেভানোর।

আরও পড়ুন:করোনা বাড়ছে: ক্রিসমাসে উত্তরপ্রদেশে নাইট কার্ফু, যদিও জনসভা জারি থাকবে যোগীর

এ প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, বয়লার বিস্ফোরণের ফলে আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...