Wednesday, June 24, 2026

করোনা বাড়ছে: ক্রিসমাসে উত্তরপ্রদেশে নাইট কার্ফু, যদিও জনসভা জারি থাকবে যোগীর

Date:

Share post:

আগামীকাল দেশ তথা বিশ্বজুড়ে পালিত হবে ক্রিসমাস উৎসব(Christmas Day)। খ্রিস্টানদের পবিত্র এই উৎসবের দিন থেকেই উত্তরপ্রদেশে লাগু হল কড়া বিধি নিষেধ। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) টিম নাইন-এর অফিসারদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেছেন ২৫ ডিসেম্বর রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত গোটা উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লাগু থাকবে নাইট কার্ফু(night curfew)। ফলস্বরূপ এই দিনগুলিতে কোনরকম উৎসব-অনুষ্ঠান হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে যোগীর পুলিশ। তবে করোনা রুখতে উৎসবের দিনে কড়াকড়ি জারি থাকলেও ভোটের বাজারে কোনরকম আপোষ করতে রাজি নন যোগী। নির্বাচনী জনসভা চলবে বহাল তবিয়তেই। এমনকি খোদ মুখ্যমন্ত্রী নিজে ভোট প্রচার সারবেন রাজ্যের একাধিক প্রান্তে।

আগামীকাল ২৫ ডিসেম্বর। তা ঠিক আগে শুক্রবার পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় ২৫ ডিসেম্বর রাত থেকে লাগু হবে নাইট কার্ফু। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের একাধিক জেলায় করোনা সংক্রমণের হার বেড়েছে এই পরিস্থিতিতে কিছু কড়া পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। এ প্রসঙ্গে যোগী সরকারের তরফে জানানো হয়েছে, রাত্রি ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে জারি থাকবে এই নাইট কার্ফু। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে বিয়ে বাড়ির অনুষ্ঠানকে। যদিও সরকারের তরফে জানানো হয়েছে, এক্ষেত্রে পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। তবে ২০০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না অনুষ্ঠানে।

আরও পড়ুন:দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫৮, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের

তবে বড়দিন উৎসবের ঠিক আগে যোগী সরকারের এহেন পদক্ষেপ প্রশ্ন তুলে দিচ্ছে। অভিযোগ উঠছে, সংখ্যালঘুদের উৎসবে বিঘ্ন ঘটাতেই ২৪ ডিসেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবাক করা বিষয় এটাই যে এত কড়াকড়ি লাগু হলেও নির্বাচনী প্রচার কিন্তু ঠিকই সেরে চলেছেন যোগী আদিত্যনাথ সেখানে লোক সমাগম কম হচ্ছে না। জেলাজুড়ে একের পর এক জনসভা রয়েছে যোগী আদিত্যনাথ এর আগামী ১ জানুয়ারি পশ্চিম উত্তরপ্রদেশে একটি জনসভা করবেন আদিত্যনাথ। পাশাপাশি ভোট উপলক্ষে লাগাতার উত্তরপ্রদেশে কর্মসূচি দেখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...