Wednesday, June 24, 2026

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫৮, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের

Date:

Share post:

নতুন করে গোটা পৃথিবীর মাথাব্যথার কারণ হয়ে উঠেছে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন(Omicron)। এই ভ্যারিয়েন্টকে সামাল দিতে লকডাউনের(Lockdown) পথে হেঁটেছে একাধিক দেশ। ভারতেও(India) এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগতভাবে। এবার জানা গেল নয়া ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা ভারতে ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিনশোর বেশি।

তবে ওমিক্রন এ আক্রান্তের সংখ্যা বাড়লেও সার্বিকভাবে দেশে করোনার পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তিদায়ক। শুক্রবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৬৫০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫৮। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৭৪ জন। মৃত এবং আক্রান্ত দুটোই আগের দিনের থেকে খানিকটা কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জন।

আরও পড়ুন:পশ্চিমী ঝঞ্ঝায় চড়ছে পারদ, বড়দিনের আগে উষ্ণতা বাড়ছে শহরের

পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও কমে আসছে ক্রমাগতভাবে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৭ হাজার ৫১৬ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৯৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৫১ জন। সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। যেভাবে ওমিক্রন স্ট্রেনের সংখ্যা দেশজুড়ে বেড়ে চলেছে তাতে বিশেষজ্ঞদের আশঙ্কা ওমিক্রনের প্রভাবে আগামী বছরের শুরুতেই দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...