Saturday, April 4, 2026

Traffic Police: পিছিয়ে পড়া পরিবারের শিশুদের বড়দিনের উপহার ওসি সৌভিকের

Date:

Share post:

ছোটবেলার বিশ্বাস বড়দিনের রাতে মোজার ভিতর উপহার দিয়ে যায় সান্তাক্লজ। বাস্তবে বিভিন্ন রূপে দেখা দেয় সে। ছোটদের মুখে হাসি ফোটাতে বড়দিনের সময় তুলে দেয় উপহার। এবছর তেমনই উপহার পেল সায়ান্স সিটি সংলগ্ন এলাকার পিছিয়ে পড়া পরিবারের শিশুরা। শুক্রবার, তাদের হাতে কেক, চকলেট, বিস্কুট, ফলের রস, কম্বল, খেলনা তুলে দেন তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Gaurd) ওসি সৌভিক চক্রবর্তী ( OC Souvik Chakraborty)।

এদিন সকাল ১১টা নাগাদ এলাকার ৬০ জন পিছিয়ে পড়া পরিবারের শিশুর হাতে উপহার সামগ্রী তুলে দেন সৌভিক। অপ্রত্যাশিত রঙিন গিফট হ্যাম্পার পেয়ে আপ্লুত ছোটরা। ওসিই বাস্তব জীবনে তাদের কাছে সান্তাক্লজ।

আরও পড়ুন- Howrah-Bali: কাটল হাওড়া পুরভোট জট, সংশোধনী বিলে স্বাক্ষর রাজ্যপালের

এর আগেও দরিদ্র মানুষের হাতে লকডাউন খাবার, প্রয়োজনীয় সামগ্রী, আবার কখনও শীতের কম্বল তুলে দিয়েছেন শৌভিক। তাঁর কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন পুরস্কার। তবে, ওসির কথায় শিশুদের মুখের হাসিই তাঁর কাছে শ্রেষ্ঠ পুরস্কার।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...