Saturday, April 4, 2026

পদে পদে বাধা, রাজ্যপালকে চ্যান্সেলার পদ থেকে সরানোর ভাবনায় রাজ্য

Date:

Share post:

প্রতিনিয়ত রাজ্যপালের(governor) অসহযোগিতা, ফাইল ফেলে রাখা, এবং প্রকাশ্যে বেআইনি কাজকে মদত দেওয়ার অভিযোগ। ক্ষুব্দ শিক্ষা দফতর রাজ্যপালকে চ্যান্সেলার (chancellor) বা আচার্য পদ থেকে সরানোর ভাবনাচিন্তা শুরু করল।

শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(bratya Basu) স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যপাল তো সারাদিন রাজ্য সরকারের দিকে বন্দুক তাক করে রয়েছেন। কী করে সরকারের কাজে বাধা তৈরি করা যায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্রম প্রসারণ কী করে রুখে দেওয়া যায় তার পরিকল্পনা করে চলেছেন। রাজ্যের সমস্ত উপাচার্য তাঁর আচরণে ক্ষুব্ধ। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সরকারকেও নতুন ভাবে ভাবতে বাধ্য করা হচ্ছে।

আরও পড়ুন:গুজরাটে কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৪

কী ভাবনাচিন্তা? ব্রাত্য কেরলের মুখ্যমন্ত্রীরও একই অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, সব ক্ষেত্রেই একই অভিজ্ঞতা তৈরি হচ্ছে। ফলে রাজ্য সরকারও রাজ্যপালকে চ্যান্সেলার পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সাময়িকভাবে সেখানে বসানোর কথা ভাবছে। এ ব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে। সাংবিধানিক দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...