Tuesday, June 23, 2026

কংগ্রেসকে ধাক্কা দিয়ে মেঘালয়ে প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেল তৃণমূল

Date:

Share post:

মেঘালয়ের(Meghalaya) মাটিতে তৃণমূলের(TMC) কাছে জোরদার ধাক্কা খেলো কংগ্রেস। ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর এই রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলকে স্বীকৃতি দিলেন মেঘালয়ের বিধানসভার অধ্যক্ষ।

রাতারাতি মুকুল সাংমা সহ ১২ কংগ্রেস(Congress) বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয় বিধানসভায় বিরোধী দলে মর্যাদা হারানোর পরিস্থিতি তৈরি হয়েছিল কংগ্রেসের। এই পরিস্থিতিতে অধ্যক্ষের কাছে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা জানিয়েছিলেন, বেশিরভাগ কংগ্রেস বিধায়কই তৃণমূলে যোগ দেওয়ায় ১২ বিধায়কের পরিষদীয় দলকে তৃণমূলের পরিষদীয় দল হিসেবে মর্যাদা দেওয়া হোক। তবে এই আবেদন নিয়ে আপত্তির জানায় কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ ধোপে টেকেনি। বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার স্পিকার মেটবাহ লিংডোহ দলত্যাগী ওই ১২ বিধায়ককে তৃণমূলের বিধায়ক হিসেবে স্বীকৃতি দেন। ফলস্বরূপ ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় কংগ্রেসকে টপকে এখন প্রধান বিরোধী দল হিসেবে জায়গা পেয়ে গেল তৃণমূল।

আরও পড়ুন:পদে পদে বাধা, রাজ্যপালকে চ্যান্সেলার পদ থেকে সরানোর ভাবনায় রাজ্য

উল্লেখ্য, ২০২১ সালে বঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর তৃণমূলের লোক হোক এখন দেশজুড়ে সংগঠনকে ছড়িয়ে দেওয়া। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই ত্রিপুরাতে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে তারা। গোয়া, অসম সহ রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে তৃণমূলের সংগঠন। এবার রাজনৈতিক রণকৌশলে মেঘালয় বিরোধী দল হিসেবে জায়গা করে নিল ঘাসফুল শিবির।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...