Wednesday, June 3, 2026

Talk to Mayor: “নমস্কার ববি হাকিম বলছি”, নতুন বছরের শুরুতেই শুরু “টক টু মেয়র”

Date:

Share post:

মেয়র (Mayor) হিসেবে কলকাতা পুরসভার (KMC) দায়িত্ব নেওয়ার পরই নাগরিক পরিষেবায় ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নিজেদের অভাব-অভিযোগ, অসুবিধা-সুবিধা, সমস্যার কথা জানার ও তৎক্ষণাৎ সমাধানের জন্য “Talk to Mayor” পরিষেবা চালু করেছিলেন ফিরহাদ। যেখানে কলকাতার বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার মানুষ সরাসরি মেয়রের সঙ্গে কথা বলে উপকৃত হয়েছিলেন। এরপর পুর প্রশাসক হিসাবে “Talk to KMC” চালু করেছিলেন তিনি। অর্থাৎ নাগরিক পরিষেবায় কোনওরকম ফাঁকফোকর রাখেননি ফিরহাদ হাকিম। পুর পরিষেবার উপর নাগরিকদের আস্থা বাড়াতে কলকাতা পুরসভায় চালু হ ‘‘টক টু মেয়র’’ বা টক “টু কেএমসি” (Talk to KMC) যথেষ্ট সাফল্য পেয়েছে। এই কর্মসূচির হাত ধরে মেয়র ফিরহাদ হাকিমের জনপ্রিয়তাও বেড়ে যায়। যা তাঁর আগের মেয়র স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

ফের একবার কলকাতা পুরসভার মেয়র হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি ফিরহাদ হাকিম। এবার দ্বিতীয় দফায় মেয়র হতে চলেছেন ফিরহাদ। তিনি জানিয়ে দিলেন, একইভাবে চালু থাকবে ‘’টক টু মেয়র’’। আগে প্রতি শনিবার দুপুরে এই কর্মসূচি হতো। সেই অনুযায়ী আগামী ১ জানুয়ারি অষ্টম পুরবোর্ড গঠনের পর প্রথম শনিবার পড়ছে। কিন্তু ওই দিন সরকারি ছুটি থাকায় সেই অনুষ্ঠান হওয়া সম্ভব নয়। ফলে অনেকে মনে করছেন, আগামী বছর, ৮ জানুয়ারি, শনিবার থেকে এই অনুষ্ঠান ফের শুরু হতে পারে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই ফের নাগরিক পরিষেবায় সমস্যা সমাধানের জন্য শোনা যাবে “নমস্কার ববি হাকিম বলছি…!”

Related articles

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...