Wednesday, June 24, 2026

X-Mass Wish: বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা মমতা-মোদি-কোবিন্দ-রাহুলের

Date:

Share post:

মহামারি আবহে মধ্যেই বড়দিনের (X-Mass)সেলিব্রেশনে মেতেছে বিশ্ববাসী। ব্যতিক্রমী নয় দেশবাসী বা আমাদের প্রিয় তিলোত্তমা কলকাতাও। ট্রাডিশন মেনেই পার্কস্ট্রিট, বো ব্যারাকে মানুষের ঢল নেমেছে। এদিকে কোভিড প্রোটোকল মেনে গোয়া, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যের গির্জায় মিডনাইট মাস অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে। তবে ওমিক্রন আবহে দেশের সব রাজ্যেই নাগরিকদের সচেতন থেকে সেলিব্রেশন করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

দেশাবাসী তথা রাজ্যবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, “সকলকে মেরি ক্রিসমাস। এই উৎসবের মরশুমে সকলের জীবন উষ্ণতা ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। ভাল মুহূর্তের স্বাক্ষী থাকুন, তবে তা অবশ্যই কোভিড প্রোটোকল মেনে।”

একইভাবে আজ, শনিবার সকালে ক্রিসমাস উপলক্ষে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi). এদিন তিনি টুইটে লেখেন, “সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আসুন আমরা সবাই যিশু খ্রিস্টের জীবন ও মহৎ শিক্ষার কথা স্মরণ করি। যা সেবা, দয়া এবং নম্রতার উপর জোর দেয়। সবাই সুস্থ থাকুক এবং সকলের জীবন সমৃদ্ধশালী হোক। সম্প্রীতি বজায় থাকুক।”

আরও পড়ুন:Talk to Mayor: “নমস্কার ববি হাকিম বলছি”, নতুন বছরের শুরুতেই শুরু “টক টু মেয়র”

প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও (Ramnath Kovind) টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “সকল দেশবাসীকে তথা দেশে-বিদেশে থাকা সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানাই। এই আনন্দের সময় আসুন আমরা যিশু খ্রিস্টের দেখানো পথে ন্যায় এবং স্বাধীন সমাজ গড়ে তুলি। আমাদের জীবনে যিশু খ্রিস্টের শিক্ষা গ্রহণ করি।”

অন্যদের পাশাপাশি টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধীও (Rahul Gandhi)। গ্রিটিংস কার্ডের আদলে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে লাল হরফে লেখা রয়েছে মেরি ক্রিসমাস।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...