Tuesday, May 19, 2026

ওমিক্রন আতঙ্কের মাঝেই শহরে ব্রিটেন ফেরত আরও ৪ করোনা আক্রান্ত

Date:

Share post:

শহরে ওমিক্রন(Omicron) আতঙ্কের মাঝেই এবার ব্রিটেন ফেরত ৪ জনের শরীরে মিলক করোনা ভাইরাস। এদিন কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) করোনা(Coronavirus) পরীক্ষার সময় এই চারজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। ইতিমধ্যেই চারজনকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা আগামীকাল পাঠানো হবে কল্যাণীতে।

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আতঙ্কের কারণ হয়ে উঠেছে করোনার নয় ভেরিয়েন্ট ওমিক্রন। এ রাজ্যে এখনও পর্যন্ত ৭ জন ওমিক্রণ আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তার(junior doctor) ওমিক্রন আক্রান্ত হয়েছেন। আর কোন বিদেশ সফরের রেকর্ড নেই। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের(Health department)। প্রশ্ন উঠছে তবে কি ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে(West Bengal)?

আরও পড়ুন:বিজেপির বিরুদ্ধে মতুয়া বিদ্রোহ, হস্তক্ষেপ করতে হচ্ছে নাড্ডাকে

শুক্রবার ডাবলিন ফেরত এক যুবকের শরীরে ধরা পড়েছিল ওমিক্রন। এরপর শনিবার ওই জুনিয়র ডাক্তারদের শরীরের নমুনার জিনোম সিকুয়েন্স করে ওমিক্রনের হদিশ মিলেছে। চিকিত্‍সককে কোভিড ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আর কতজনের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সবমিলিয়ে শহরে এখনও অবধি ওমিক্রন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। এর আগে ব্রিটেন ও নাইজেরিয়া ফেরত কলকাতার দুই বাসিন্দার শরীরে ওমিক্রন ধরা পড়েছিল। গতকাল ডাবলিন ফেরত ২৭ বছরের এক যুবকের নমুনা পরীক্ষায় ওমিক্রন ধরা পড়ে। ডাবলিন থেকে বিমানে ওঠার আগে কোভিড টেস্ট করিয়েছিলেন ওই যুবক। সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ডাবলিন থেকে ম্যানচেস্টার, আবুধাবি ও দিল্লি হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...