Saturday, April 4, 2026

Changu Snowfall: বেড়াতে গিয়ে ছাঙ্গুতে তুষারপাতে আটকে পড়লেন ২৭৫ জন

Date:

Share post:

বেড়াতে গিয়ে তুষারপাতের জেরে আটকে পড়লেন ২৭৫ জন পর্যটক। শুক্রবার থেকেই আবহাওয়া খারাপ ছিল সিকিমে । প্রশাসনের তরফে না থুলা যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। এরপরই পূর্ব সিকিমের ছাঙ্গু লেকে ভিড় বাড়ে। সেখানেই আটকে পড়েন পর্যটকরা।শনিবার বিকেলের পর থেকে রাত পর্যন্ত সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে বলে জানিয়েছে সিকিম পুলিশ এবং প্রশাসন। আপাতত তাঁদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Weather Forwcast:কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা! বাড়ছে তাপমাত্রা, উধাও কনকনে ঠান্ডা

বড়দিনের বিকেলে তুষারপাত শুরু হতেই ছাঙ্গু এলাকার রাস্তা আটকে যায়। কয়েকটি গাড়ি বেরিয়ে এলেও আটকে পড়ে অনেক গাড়ি।এরপর সেনারবাহিনীর তরফে তাঁদের উদ্ধার করে সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। প্রশাসন সূত্রের খবর, সেনা তরফেই পর্যটকদের জরুরি পরিষেবার ব্যবস্থা করা হয়। যদিও শনিবার রাত পর্যন্ত সেনার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।


Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...